১
কুরআন শরীফের প্রথম বঙ্গানুবাদ করেন কে ?
সাধারণ জ্ঞান
বাংলাদেশ বিষয়াবলী
ক
কায়কোবাদ
খ
আলাওল
গ
ভাই গিরিশচন্দ্র সেন
সঠিক উত্তর
ঘ
দৌলত কাজী
ব্যাখ্যা দেখুন
ভাই গিরিশচন্দ্র সেন কুরআন শরীফের প্রথম বঙ্গানুবাদ করেন। গিরিশচন্দ্র সেন (১৮৩৪ - ১৯১০) ছিলেন একজন বাঙালি ধর্মবেত্তা, অনুবাদক ও বহুভাষাবিদ। তিনি “ভাই গিরিশচন্দ্র সেন” নামেই বেশি পরিচিত। ১৮৮১-১৮৮৬ সালের মধ্যে ছয় খণ্ডে তিনি পবিত্র কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদ সম্পন্ন করেন। তিনি মৌলভী উপাধিও পেয়েছিলেন। গিরিশচন্দ্র সেনের আগে, ১৮০৮ সালে মাওলানা আমিরুদ্দিন বসুনিয়া পবিত্র কুরআন শরীফের আংশিক অনুবাদ করেছিলেন। এরপর, ১৮৩৬ সালে মৌলভী নাঈমুদ্দীন পবিত্র কুরআন শরীফের পূর্ণাঙ্গ অনুবাদ করেন। তবে, গিরিশচন্দ্র সেন তাঁর অনুবাদটিকে পুস্তক আকারে প্রকাশ করেন। তাই, বাংলা ভাষাভাষী জনসাধারণের নিকট প্রথম বাংলা ভাষায় পূর্ণাঙ্গ কুরআন প্রকাশের কৃতিত্ব ভাই গিরিশচন্দ্র সেনকেই দেওয়া হয়।