১
কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন 'ইসলামাবাদ'?
সাধারণ জ্ঞান
বাংলাদেশ বিষয়াবলী
ক
ইসলাম খান
খ
মীর জুমলা
গ
রাজা মানসিংহ
ঘ
শায়েস্তা খান
সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
মুঘল সুবাদার শায়েস্তা খান আরাকানীদের দখল থেকে চট্টগ্রাম মুক্ত করে এর নাম রাখেন 'ইসলামাবাদ'। ১৬৬৬ সালে শায়েস্তা খানের নৌবাহিনী আরাকান নৌবাহিনীকে পরাজিত করে চট্টগ্রাম জয় করে। উল্লেখ্য, শায়েস্তা খানের আমলে এক টাকায় আটমণ চাল পাওয়া যেত।