১
কোন শাসকের আমলে বাংলাভাষী অঞ্চল 'বাঙ্গালা' নামে পরিচিত হয়ে ওঠে?
সাধারণ জ্ঞান
বাংলাদেশ বিষয়াবলী
ক
মৌর্য
খ
গুপ্ত
গ
পাল
ঘ
মুসলিম
সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
মধ্যযুগীয় মুসলিম শাসনামলে বাংলার সুলতানদের মধ্যে এক বিশিষ্ট স্থানের অধিকারী ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দীন ইলিয়াস শাহ বাংলার স্বাধীন সালতানাতকে সুদৃঢ় করেন। জাতি গঠনকারী হিসেবে ইলিয়াস শাহ-ই প্রথম যিনি সাতগাঁও, লখনৌতি ও সোনারগাঁও অঞ্চল একত্রিত করে স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন। তিনি এ সম্মিলিত রাজ্যের নামকরণ করেন বাঙ্গালাহ। তখন থেকেই বাংলাভাষী অঞ্চল এ নামে পরিচিত হয়ে ওঠে।