১
নিচের কোনটি ভাববাচক বিশেষ্য?
বাংলা
বাংলা ভাষা (ব্যাকরণ)
ক
মাটি
খ
হিমালয়
গ
সৌরভ
ঘ
দর্শন
সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
যে বিশেষ্য পদে কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয়, তাকে ভাববাচক বিশেষ্য বলে। যেমন— দর্শন (দেখার কাজ), গমন, ভোজন, শয়ন, দেখা, শোনা ইত্যাদি। অন্যদিকে মাটি — বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্য, হিমালয় — সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য ও সৌরভ — গুণবাচক বিশেষ্য।