নিচের কোনটি রূপক সমাসের উদাহরণ নয়?

১

নিচের কোনটি রূপক সমাসের উদাহরণ নয়?

বাংলা বাংলা ভাষা (ব্যাকরণ)
ক মোহনিদ্রা
খ শোকানল
গ মোমবাতি সঠিক উত্তর
ঘ দিলদরিয়া
ব্যাখ্যা দেখুন
উপমান ও উপমেয়কে অভিন্ন কল্পনা করে উপমান ও উপমেয় পদের যে সমাস হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে। যেমন— মোহ রূপ নিদ্রা = মোহনিদ্রা, শোক রূপ অনল = শোকানল, দিল রূপ দরিয়া = দিলদরিয়া। এরূপ মনমাঝি, বিষাদসিন্ধু, ক্রোধানল, ভবনদী, জীবনবারি ইত্যাদি। মোম নির্মিত বাতি = মোমবাতি— মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
primary psc bcs upazila-officer ntrca