১
‘ফেরারী সূর্য’ উপন্যাসের রচয়িতা—
বাংলা
মুক্তিযুদ্ধভিত্তিক বাংলা সাহিত্য
ক
সেলিনা হোসেন
খ
রাবেয়া খাতুন
সঠিক উত্তর
গ
রিজিয়া খান
ঘ
ড. নীলিমা ইব্রাহিম
ব্যাখ্যা দেখুন
রাবেয়া খাতুন রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘ফেরারী সূর্য’। তার রচিত আরও কয়েকটি উপন্যাস— মধুমতী, বায়ান্ন গলির এক গলি, অনন্ত অন্বেষা, রাজারবাগ, ঘাতক রাত্রি, কমলীকা। সেলিনা হোসেনের উল্লেখযোগ্য উপন্যাস— হাঙর নদী গ্রেনেড, যাপিত জীবন, পোকামাকড়ের ঘরবসতি, নিরন্তর ঘণ্টাধ্বনি, কাঁটাতারে প্রজাপতি। ড. নীলিমা ইব্রাহিমের উল্লেখযোগ্য উপন্যাস— বিশ শতকের মেয়ে, এক পথ দুই বাঁক, বহ্নিবলয়। ড. রিজিয়া খানের উল্লেখযোগ্য উপন্যাস— বটতলার উপন্যাস, অনুকল্প, দ্রৌপদী।