১
রোমান্টিক প্রণয়োপাখ্যানের প্রথম কবি কে?
বাংলা
বাংলা সাহিত্যের প্রথম
ক
আলাওল
খ
শাহ মুহম্মদ সগীর
সঠিক উত্তর
গ
মুহম্মদ কবীর
ঘ
দৌলত উজির বাহরাম খান
ব্যাখ্যা দেখুন
মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিগণের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান রোমান্টিক প্রণয়োপাখ্যান। মধ্যযুগের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর (পনেরো শতক) রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি। তার রচিত ‘ইউসুফ-জোলেখা’ কাব্যটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান। অন্যদিকে দৌলত উজির বাহরাম খান (ষোলো শতক), মুহম্মদ কবীর (ষোলো শতক) ও আলাওল (সতেরো শতক) রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার উল্লেখযোগ্য কবি।