'আনন্দমঠ' উপন্যাসের লেখক কে?
ব্যাখ্যা দেখুন
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'আনন্দমঠ' (১৮৮২) উপন্যাসটি ছিয়াত্তরের মন্বন্তরে বাঙালি জীবনের বিপর্যয় এবং উত্তরবঙ্গের সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত। স্বদেশপ্রেম, স্বাজাত্যবোধ, ধর্মভীরুতা এ উপন্যাসের মূল উপজীব্য। এ উপন্যাসে ব্যবহৃত 'বন্দে মাতরম' গানটি পরবর্তীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্লোগানে পরিণত হয়। উল্লেখ্য, 'আনন্দমঠ', 'দেবী চৌধুরানী' ও 'সীতারাম' বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস।