১
কোনটি দেশি শব্দ?
বাংলা
শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক
একতারা
খ
গতর
গ
রোজগার
ঘ
ডিঙি
সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
বাংলাদেশের আদিম অধিবাসীদের (যেমন: কোল, মুণ্ডা প্রভৃতি) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে। এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা হয়। অনেক সময় এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না; কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিস মেলে। যেমন: কুড়ি (বিশ)—কোলভাষা, পেট (উদর)—তামিল ভাষা, চুলা (উনুন)—মুণ্ডারী ভাষা। এরূপ—ডিঙি, কুলা, গঞ্জ, চঙা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি, ডিঙা, ঝাটা ইত্যাদি দেশি শব্দ। অন্যদিকে একতারা ও রোজগার ফারসি শব্দ এবং গতর—তদ্ভব শব্দ।