'রাম রায় এত বিদ্বান অথচ এতটুকু অহংকার নেই।' রেখাঙ্কিত শব্দটি কোন ধরনের অব্যয় নির্ণয় করুন :
ব্যাখ্যা দেখুন
অব্যয় প্রধানত চার প্রকার। যথা : সমুচ্চয়ী, অনন্বয়ী, অনুসর্গ ও অনুকার বা ধ্বন্যাত্মক অব্যয়। যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যাস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়, তাকে সমুচ্চয়ী অব্যয় বলে। সমুচ্চয়ী অব্যয়কে আবার সংযোজক, বিয়োজক, সংকোচক ও অনুগামী সমুচ্চয়ী অব্যয়- এ চার ভাগে ভাগ করা যায়। সমুচ্চয়ী সংকোচক অব্যয় : তিনি বিদ্বান, অথচ সৎ ব্যক্তি নন। এখানে 'অথচ' অব্যয়টি দুটি বাক্যের মধ্যে ভাবের সংকোচ সাধন করেছে।