বাংলা
ব্যাকরণ কাঠামো
৪টি বিকল্প
‘আপন পাঠেতে মন করহ নিবেশ'- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে, কোন বিভক্তি ?
ক
কর্মকারকে তৃতীয়া
খ
করণ কারকে পঞ্চমী
গ
অধিকরণ কারকে সপ্তমী
সঠিক উত্তর
ঘ
অপাদান কারকে সপ্তমী
ব্যাখ্যা
অধিকরণ কারক বলতে ক্রিয়া সম্পাদনের সময় এবং আধারকে নির্দেশ করে। ক্রিয়াকে “কখন” ও “কোথায়” দ্বারা প্রশ্ন করলে উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ '-এ' '-য়' '-তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।