১
‘আমমোক্তার’ শব্দে ব্যবহৃত ‘আম’ কোন বিদেশি উপসর্গ?
বাংলা
শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক
ফারসি
খ
ইংরেজি
গ
আরবি
সঠিক উত্তর
ঘ
হিন্দি
ব্যাখ্যা দেখুন
বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার। যথা— ১. বাংলা (২১টি), ২. তৎসম বা সংস্কৃত (২০টি) ও ৩. বিদেশি উপসর্গ। ‘আমমোক্তার’ শব্দে ‘আম’ আরবি উপসর্গ, যা ‘সাধারণ’ অর্থে ব্যবহৃত হয়েছে। আরও কয়েকটি আরবি উপসর্গ— খাস, লা, গর। ফারসি উপসর্গ— কার, দর, না, নিম, ফি, বদ্, বে, বর, ব, কম। ইংরেজি উপসর্গ— ফুল, হাফ, হেড, সাব। উর্দু-হিন্দি উপসর্গ— হর, হরেক।