গণিত
পাটীগণিত
৪টি বিকল্প
একজন দোকানদার ৫টি লেবু যে মূল্যে ক্রয় করে ৪টি লেবু সেই মূল্যে বিক্রয় করে । তার শতকরা কত লাভ হবে ?
ক
২০
খ
২৫
সঠিক উত্তর
গ
৩০
ঘ
৪০
ব্যাখ্যা
ধরি, দোকানদার ৫টি লেবু ক্রয় করেন ১০০ টাকায়। সুতরাং, ১টি লেবুর ক্রয়মূল্য = ১০০ ÷ ৫ = ২০ টাকা। দোকানদার ৪টি লেবু বিক্রয় করেন ১০০ টাকায়। সুতরাং, ১টি লেবুর বিক্রয়মূল্য = ১০০ ÷ ৪ = ২৫ টাকা। এখন, ১টি লেবুতে লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = ২৫ - ২০ = ৫ টাকা। ২০ টাকায় লাভ হয় = ৫ টাকা ১ টাকায় লাভ হয় = ৫/২০ টাকা ১০০ টাকায় লাভ হয় = ৫ × ১০০/২০ = ২৫ টাকা