১
'একাত্তরের ডায়েরী' কার লেখা?
বাংলা
আত্মজীবনী ও স্মৃতিকথা
ক
সুফিয়া কামাল
সঠিক উত্তর
খ
জাহানারা ইমাম
গ
সেলিনা হোসেন
ঘ
নীলিমা ইব্রাহিম
ব্যাখ্যা দেখুন
বাংলাদেশের প্রথম আধুনিক মহিলা কবি, 'জননী সাহসিকা' সুফিয়া কামাল রচিত 'একাত্তরের ডায়েরী' (১৯৮৯) একটি স্মৃতিচারণমূলক গ্রন্থ। ১৯৭১ সালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের চিত্র এ দিনলিপিতে ওঠে এসেছে। অন্যদিকে, 'শহীদ জননী' জাহানারা ইমামের 'একাত্তরের দিনগুলি' (১৯৮৬) দিনলিপিতেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে ঢাকা শহরের অবস্থা, গেরিলা তৎপরতা এবং তার সন্তানদের কথা বর্ণিত হয়েছে। নীলিমা ইব্রাহিমের মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ— আমি বীরাঙ্গনা বলছি; সেলিনা হোসেনের কালজয়ী মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস— হাঙ্গর নদী গ্রেনেড (১৯৭৬)।