সাধারণ জ্ঞান
আন্তর্জাতিক বিষয়াবলী
৪টি বিকল্প
এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ?
ক
হোয়াংহো
খ
ইয়াংসিকিয়াং
সঠিক উত্তর
গ
গঙ্গা
ঘ
সিন্ধু
ব্যাখ্যা
এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং চীনে অবস্থিত। এর দৈর্ঘ্য ৬৩৮০ কিমি। এটি তিব্বতের মালভূমি থেকে উৎপত্তি হয়ে পূর্ব চীন সাগরে পতিত হয়েছে। হোয়াংহো বিশ্বের পঞ্চম বৃহত্তম নদী। হোয়াংহো নদী চীনে অবস্থিত। এর দৈর্ঘ্য ৫৪৬৪ কিমি। এ নদী কুনলুন পর্বত থেকে উৎপত্তি হয়ে পীতসাগরে পতিত হয়েছে। গঙ্গা নদী ভারত-বাংলাদেশে অবস্থিত। এর দৈর্ঘ্য ২,৬৫৫ কিমি । এটি হিমালয় থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। সিন্ধু এশিয়া মহাদেশের একটি অন্যতম বৃহত্তম নদী। সিন্ধু নদীর দৈর্ঘ্য ২,৮৯৬ কিমি। সিন্ধু তিব্বতের মালভূমি থেকে উৎপত্তি হয়ে আরব সাগরে পতিত হয়েছে ।