১
কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা করেছিল?
সাধারণ জ্ঞান
আন্তর্জাতিক বিষয়াবলী
ক
৪৮টি
খ
৫১টি
সঠিক উত্তর
গ
৫০টি
ঘ
৬০টি
ব্যাখ্যা দেখুন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুদ্ধ বিগ্রহমুক্ত এক নতুন বিশ্বের নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান 'জাতিসংঘ' গঠন করার জন্য বিশ্বনেতারা ২৫ এপ্রিল-২৬ জুন ১৯৪৫ এ যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে এক সম্মেলনে মিলিত হন। এ সম্মেলনে দীর্ঘ আলাপ-আলোচনা শেষে গৃহীত হয় জাতিসংঘ সনদ। সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধিরা সনদটি স্বাক্ষর করেন। পোল্যান্ড যুদ্ধে ব্যস্ত থাকার জন্য উক্ত সম্মেলনে উপস্থিত না থেকেও ৫১তম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।