১
'কিরণ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
বাংলা
শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক
ময়ূখ
সঠিক উত্তর
খ
ব্যোম
গ
জীমূত
ঘ
আকিঞ্চন
ব্যাখ্যা দেখুন
কিরণ-এর সমার্থক শব্দ ময়ূখ। কিরণ-এর আরও কয়েকটি সমার্থক শব্দ— কর, আলো, রশ্মি, প্রভা, দীপ্তি, অংশু, আলোক, বিভা। ব্যোম-এর সমার্থক শব্দ— আকাশ, অম্বর, গগন, নভঃ, অন্তরীক্ষ, শূন্য। জীমূত-এর সমার্থক শব্দ— মেঘ, বারিদ, জলদ, অম্বুদ, তোয়দ, নীরদ, জলধর, পয়োধর। আকিঞ্চন অর্থ অভিলাষ, কামনা।