১
'কুসুম্বা মসজিদ' কোথায় অবস্থিত ?
সাধারণ জ্ঞান
বাংলাদেশ বিষয়াবলী
ক
বাগেরহাট জেলায়
খ
ঢাকার লালবাগে
গ
নওগাঁ জেলায়
সঠিক উত্তর
ঘ
পুরনো ঢাকায়
ব্যাখ্যা দেখুন
কুসুম্বা মসজিদ বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত। কুসুম্বা মসজিদ সুলতানি আমলের একটি উজ্জ্বল নিদর্শন। এর মিহরাবের উপর সুলতান আলাউদ্দিন হুসেইন শাহ-এর নাম লিপিবদ্ধ থাকায় ধারণা করা হয় মসজিদটি তাঁর আমলে নির্মিত। তবে বাংলাপিডিয়ার তথ্যমতে, গিয়াসউদ্দিন বাহাদুর শাহের আমলে সুলাইমান নামের এক ব্যক্তি মসজিদটি নির্মাণ করেন। মসজিদের নির্মাণকাল ৯৮৬ হিজরি (১৫৫৮-১৫৫৯ খ্রিষ্টাব্দ)।