সাধারণ জ্ঞান
বাংলাদেশ বিষয়াবলী
৪টি বিকল্প
কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ?
ক
১৬ ডিসেম্বর, ১৯৭১
খ
১০ এপ্রিল, ১৯৭২
গ
১৬ ডিসেম্বর, ১৯৭২
সঠিক উত্তর
ঘ
১০ এপ্রিল, ১৯৭১
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য ৩৪ সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয় ১০ এপ্রিল, ১৯৭২ সালে। এই কমিটি প্রধান বা সভাপতি ছিলেন ড. কামাল হোসেন। তিনি ১২ অক্টোবর, ১৯৭২ সালে খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করেন। গণপরিষদ কর্তৃক খসড়া সংবিধান গৃহীত হয় ৪ নভেম্বর, ১৯৭২ সালে। ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়।