১
'খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে । একদা কি করিয়া মিলন হল দোঁহে, কি ছিল বিধাতার মনে।' -কবিতাংশটুকুর রচয়িতা কে ?
বাংলা
বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
ক
সত্যেন্দ্রনাথ দত্ত
খ
কাজী নজরুল ইসলাম
গ
সুকুমার রায়
ঘ
রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে। একদা কী করিয়া মিলন হল দোঁহে, কী ছিল বিধাতার মনে। পঙ্ক্তিটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর (৭ই মে, ১৮৬১ - ৭ই আগস্ট ১৯৪১ ; ২৫শে বৈশাখ, ১২৬৮ - ২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।