গণিত
পাটীগণিত
৪টি বিকল্প
তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৫, ১০ ও ১৫ দ্বারা বিভাজ্য হবে ?
ক
৫
খ
১০
সঠিক উত্তর
গ
১৫
ঘ
২০
ব্যাখ্যা
এই সমস্যাটি সমাধানের জন্য, প্রথমে ৫, ১০ ও ১৫ এর লসাগু বের করতে হবে। তারপর, তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে উক্ত লসাগু দিয়ে ভাগ করে দেখতে হবে ভাগশেষ কত হয় । অতঃপর ঐ ভাগশেষটিকে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে বিয়োগ করলে যা থাকবে তাকে ৫ , ১০ ও ১৫ দ্বারা ভাগ করলে বিভাজ্য হবে । ৫, ১০, ১৫ এর ল.সা.গু = ৩০ তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০ ১০০ ÷ ৩০ = ৩ (ভাগফল) এবং ১০ (ভাগশেষ) যেহেতু ভাগশেষ ১০, তাই ১০০ থেকে ১০ বিয়োগ করলে বিয়োগফল ৩০ দ্বারা বিভাজ্য হবে। ১০০ - ১০ = ৯০ সুতরাং, তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১০০ থেকে ১০ বিয়োগ করলে বিয়োগফল ৫, ১০ ও ১৫ দ্বারা বিভাজ্য হবে।