১
'তেপান্তর' কোন সমাসের উদাহরণ?
বাংলা
শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক
কর্মধারয়
খ
বহুব্রীহি
গ
অব্যয়ীভাব
ঘ
দ্বিগু
সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
তে (ত্রি) প্রান্তরের সমাহার = তেপান্তর, দ্বিগু সমাসের উদাহরণ। সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। সমাস নিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। আরও কয়েকটি উদাহরণ : ত্রিকাল, চৌরাস্তা, তেমাথা, শতাব্দী, পঞ্চবটী, চতুর্ভুজ, পঞ্চভূত, সাতসমুদ্র, চতুরঙ্গ, তেরনদী ইত্যাদি।