১
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
বাংলা
বাক্যতত্ত্ব বা পদক্রম
ক
অনুষ্ঠান চলাকালীন সময় বৃষ্টি শুরু হয়।
খ
আরিফ সবচেয়ে শ্রেষ্ঠতম শিল্পী।
গ
বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ।
ঘ
তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে।
সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
প্রশ্নে শুদ্ধ বাক্যটি হলো— তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে। অন্যদিকে, বাহুল্য দোষে অশুদ্ধ বাক্য 'অনুষ্ঠান চলাকালীন সময় বৃষ্টি শুরু হয়' ও 'আরিফ সবচেয়ে শ্রেষ্ঠতম শিল্পী'-এর শুদ্ধরূপ যথাক্রমে— 'অনুষ্ঠান চলাকালে বৃষ্টি শুরু হয়' ও 'আরিফ শ্রেষ্ঠতম শিল্পী'। প্রত্যয়ঘটিত অশুদ্ধ বাক্য 'বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ'-এর শুদ্ধরূপ— 'বাংলাদেশ সমৃদ্ধ/সমৃদ্ধিশালী দেশ'।