গণিত
পাটীগণিত
৪টি বিকল্প
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬৩ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭ : ২। ৯ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল ?
ক
৯ : ১
খ
৭ : ১
গ
৬ : ১
ঘ
৮ : ১
সঠিক উত্তর
ব্যাখ্যা
ধরি, পিতার বর্তমান বয়স = ৭ক বছর এবং পুত্রের বর্তমান বয়স = ২ক বছর তাদের বয়সের সমষ্টি = (৭ক + ২ক) = ৯ক বছর প্রশ্নমতে, ৯ক = ৬৩ বা, ক = ৬৩ ÷ ৯ ∴ ক = ৭ পিতার বর্তমান বয়স = (৭×৭) = ৪৯ বছর পুত্রের বর্তমান বয়স = (২×৭) = ১৪ বছর ৯ বছর পূর্বে পিতার বয়স = (৪৯ – ৯) = ৪০ বছর ৯ বছর পূর্বে পুত্রের বয়স = (১৪ – ৯) = ৫ বছর ৯ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত = ৪০:৫ = ৮:১