১
পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত?
সাধারন বিজ্ঞান
ক
শূন্য
সঠিক উত্তর
খ
9.8m/s²
গ
4.9m/s²
ঘ
অসীম
ব্যাখ্যা দেখুন
পৃথিবী কোনো বস্তুকে নিজের দিকে (কেন্দ্রে) যে বলে আকর্ষণ করে তাকে অভিকর্ষ বলে। এই অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলে অভিকর্ষজ ত্বরণ। এই ত্বরণ পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বের ওপর নির্ভরশীল। দূরত্ব শূন্য হলে ত্বরণও শূন্য হবে। তাই পৃথিবীর কেন্দ্রে বস্তুর অভিকর্ষজ ত্বরণ শূন্য।