১
প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭ এর মূল প্রতিপাদ্য ছিল–
সাধারণ জ্ঞান
আন্তর্জাতিক বিষয়াবলী
ক
জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন
খ
জাতিপুঞ্জ সৃষ্টি করা
গ
অটোম্যানদের জায়গা দখল করা
ঘ
ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন
সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
বেলফোর ঘোষণা হলো ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের একজন নেতা ব্যারন রথচাইল্ডের কাছে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোরের লেখা একটি চিঠি । চিঠিটি লেখা হয় ২ নভেম্বর ১৯১৭ সালে। এই চিঠির মূল বিষয় ছিল-ব্রিটিশ সরকারের কাছ থেকে ফিলিস্তিনে ইহুদি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার জন্য সমর্থনের নিশ্চয়তা। যার ফলশ্রুতিতে ১৯৪৮ সালে ফিলিস্তিনে ইহুদী রাষ্ট্র গঠিত হয়।