সাধারন বিজ্ঞান
৪টি বিকল্প
বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন। নিজকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায় গ্রহণ করবেন ?
ক
গাড়ির মধ্যেই বসে থাকবেন
সঠিক উত্তর
খ
কোনো গাছের তলায় আশ্রয় নেবেন
গ
বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন
ঘ
বাইরে এসে দাঁড়িয়ে থাকবেন
ব্যাখ্যা
বজ্রপাতের সময় গাড়িতে থাকলে সুরক্ষিত থাকার জন্য আপনাকে গাড়ির ভিতরেই বসে থাকতে হবে। গাড়ির ধাতব কাঠামো অনেকটা ফ্যারাডে খাঁচার মতো কাজ করে এবং গাড়ির নিচে চাকায় যে বিদ্যুৎ অপরিবাহী টায়ার রয়েছে সেটি গাড়িকে ভূমি থেকে আলাদা করে রাখে। যা বিদ্যুৎকে মাটিতে যেতে বাধা দেয় । ফলে বজ্রপাতের সময় গাড়ির মধ্য দিয়ে আধান প্রবাহের কোনো পথ তৈরি হয় না এবং আপনাকে সুরক্ষিত রাখে। এখানে অন্য বিকল্পগুলো কেন বিপজ্জনক, তা নিচে ব্যাখ্যা করা হলো: • কোনো গাছের তলায় আশ্রয় নেবেন: গাছ বজ্রপাতের জন্য খুব ঝুঁকিপূর্ণ। গাছের কাছাকাছি থাকলে বজ্রপাতের বিদ্যুৎ সরাসরি আপনার শরীরে প্রবেশ করতে পারে, যা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। • বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন: মাটিতে শুয়ে পড়লে বজ্রপাতের বিদ্যুৎ মাটিতে ছড়িয়ে পড়ার সময় আপনার শরীরে প্রবেশ করতে পারে। যা আপনার জন্য বিপদজনক হবে। • বাইরে এসে দাঁড়িয়ে থাকবেন: বজ্রপাতের সময় খোলা জায়গায় দাঁড়িয়ে থাকা সবচেয়ে বিপজ্জনক। বজ্রপাতের বিদ্যুৎ মাটিতে ছড়িয়ে পড়ার সময় আপনার শরীরে প্রবেশ করতে পারে।