'বন্ধন' শব্দের সঠিক অক্ষরবিন্যাস নিচের কোনটি ?

১

'বন্ধন' শব্দের সঠিক অক্ষরবিন্যাস নিচের কোনটি ?

বাংলা ধ্বণি তত্ত্ব
ক ব + ন্ধ + ন
খ বান + ধন
গ ব + ন + ধ + ন
ঘ বন্ + ধন্ সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
সাধারণ অর্থে অক্ষর বলতে বর্ণ বা হরফ (Letter)-কে বোঝালেও প্রকৃত অর্থে অক্ষর ও বর্ণ পরস্পরের প্রতিশব্দ বা সমার্থক শব্দ নয়। অক্ষর হচ্ছে বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ। আর বর্ণ বা হরফ হচ্ছে ধ্বনির চক্ষুগ্রাহ্য লিখিতরূপ বা ধ্বনি-নির্দেশক চিহ্ন বা প্রতীক। ইংরেজিতে আমরা যাকে Syllable বলে অভিহিত করি, তাই অক্ষর। বাংলা 'বন্ধন' শব্দেও বন্ + ধন্ -এ দুটো অক্ষর। কিন্তু ব+ন্+ধ+ন্ এগুলো অক্ষর নয়; এগুলো বর্ণ বা হরফ।
Tags: primary psc bcs upazila-officer ntrca