১
বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি?
বাংলা
বাংলা সাহিত্য
ক
মঙ্গলকাব্য
খ
চর্যাপদ
সঠিক উত্তর
গ
অর্বাচীনের কড়ি
ঘ
মনসামঙ্গল
ব্যাখ্যা দেখুন
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ বা চর্যাচর্যবিনিশ্চয় বা চর্যাগীতিকোষ বা চর্যাগীতি। এতে প্রাপ্ত পদের সংখ্যা ৪৬.৫টি এবং পদকর্তা ২৪ জন। হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থগার থেকে ‘চর্যাপদ’ আবিষ্কার করেন এবং ১৯১৬ খ্রিষ্টাব্দে (১৩২৩) কলকাতার ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’ থেকে ‘চর্যাচর্যবিনিশ্চয়’, ‘ডাকার্ণব’, ‘সরহপাদের দোহা’ ও ‘কৃষ্ণপাদের দোহা’ গ্রন্থের সম্মেলনে ‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা’ নামে প্রকাশ করেন।