১
বাংলাদেশে কোন উৎস থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়?
সাধারণ জ্ঞান
বাংলাদেশ বিষয়াবলী
ক
জ্বালানি তেল
খ
জলবিদ্যুৎ
গ
সৌরবিদ্যুৎ
ঘ
প্রাকৃতিক গ্যাস
সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
১৯৫৫ সালে বার্মা অয়েল কোম্পানির হাত ধরে এ দেশে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। ১৯৫৯ সালে দেশের প্রথম শিল্পখাতে গ্যাস সংযোগ দেওয়া হয় ছাতক গ্যাসক্ষেত্র থেকে। শিল্পখাতে গ্যাসের প্রধান ব্যবহার হয় বিদ্যুৎ উৎপাদন খাতে। অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী, বাংলাদেশে উৎপাদিত বিদ্যুতের ৭১.১৫% গ্যাসভিত্তিক, ১৮.২১% ফার্নেস অয়েলভিত্তিক, ১.৪৬% জলবিদ্যুৎ এবং ০.০৮% নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক।