সাধারণ জ্ঞান
বাংলাদেশ বিষয়াবলী
৪টি বিকল্প
বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানি পণ্য কোনটি ?
ক
চা
খ
পাট
গ
পাটজাতদ্রব্য
ঘ
তৈরি পোশাক
সঠিক উত্তর
ব্যাখ্যা
বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানি পণ্য হলো তৈরি পোশাক। বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের যাত্রা শুরু ষাটের দশকে। তবে সত্তরের দশকের শেষের দিকে রপ্তানিমুখী খাত হিসেবে এই শিল্পের উন্নয়ন ঘটতে থাকে। বর্তমানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্পখাত। ২০২১-২২ অর্থবছরে শুধুমাত্র তৈরি পোশাক শিল্প থেকে রপ্তানির পরিমাণ ৪২.৬১৩ বিলিয়ন ডলার যা বাংলাদেশের মোট রপ্তানির ৮১.৮১ ভাগ।