১
ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম—
বাংলা
ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য
ক
মুনীর চৌধুরী
খ
হাসান হাফিজুর রহমান
সঠিক উত্তর
গ
শামসুর রাহমান
ঘ
গাজীউল হক
ব্যাখ্যা দেখুন
[Note : ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সংকলন 'একুশে ফেব্রুয়ারি'-এর সম্পাদক হাসান হাফিজুর রহমান। ভাষা আন্দোলনভিত্তিক প্রথম নাটক 'কবর'-এর রচয়িতা মুনীর চৌধুরী। ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ভাষাসৈনিক হিসেবে পরিচিত গাজীউল হক। কবি শামসুর রাহমান তার সাংবাদিকতা শুরু করেন ১৯৫৭ সালে ইংরেজি দৈনিক 'দ্য মর্নিং নিউজ'-এর সহসম্পাদক হিসেবে। পরবর্তী সময়ে তিনি 'দৈনিক বাংলা' এবং 'সাপ্তাহিক বিচিত্রা'র সম্পাদকের দায়িত্ব পালন করেন।]