১
'মুখচন্দ্র' কোন সমাস?
বাংলা
বাংলা ভাষা (ব্যাকরণ)
ক
উপমিত কর্মধারয়
সঠিক উত্তর
খ
উপমান কর্মধারয়
গ
রূপক কর্মধারয়
ঘ
মধ্যপদলোপী কর্মধারয়
ব্যাখ্যা দেখুন
সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। যেমন— মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র, পুরুষ সিংহের ন্যায় = পুরুষসিংহ, কর পল্লবের ন্যায় = করপল্লব।