১
'মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা' রচয়িতা—
বাংলা
বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
ক
রাধানিধি গুপ্ত
খ
রবীন্দ্রনাথ ঠাকুর
গ
কাজী নজরুল ইসলাম
ঘ
অতুলপ্রসাদ সেন
সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
কবি, গীতিকার ও গায়ক অতুলপ্রসাদ সেনের (১৮৭১–১৯৩৪) 'মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা' গানটি ষাটের দশকে পূর্ববাংলায় বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনে আন্দোলনকারীদের মনে উদ্দীপনার সঞ্চার করেছিল। তিনি বাংলা গানে সর্বপ্রথম ঠুমরি আমদানির পথিকৃৎ। তার গানের সংখ্যা প্রায় দুশো। 'কয়েকটি গান' ও 'গীতগুঞ্জ' (১৯৩১) তার প্রকাশিত গানের সংকলন।