১
শতকরা ৪ টাকা হার সুদে কত টাকার ৫ বছরের সুদ ৪ টাকা হবে ?
গণিত
পাটীগণিত
ক
১০
খ
১৫
গ
২০
সঠিক উত্তর
ঘ
৩০
ব্যাখ্যা দেখুন
ধরি, আসল টাকা 'ক' আমরা জানি, সুদ = (আসল × সুদের হার × সময়) / ১০০ এখানে, সুদ = ৪ টাকা সুদের হার = ৪% সময় = ৫ বছর তাহলে, ৪ = (ক × ৪ × ৫) / ১০০ বা, ৪০০ = ২০ক বা, ক = ৪০০ / ২০ বা, ক = ২০ সুতরাং, ২০ টাকার ৫ বছরের সুদ ৪ টাকা হবে। বিকল্প সমাধানঃ দেওয়া আছে, ১০০ টাকার ১ বছরের সুদ = ৪ টাকা ১০০ টাকার ৫ বছরের সুদ = ৫ × ৪ = ২০ টাকা ২০ টাকা সুদ হলে আসল = ১০০ টাকা ১ টাকা সুদ হলে আসল = ১০০ ÷ ২০ = ৫ টাকা ৪ টাকা সুদ হলে আসল = ৪ × ৫ = ২০ টাকা