ফ্রি অ্যাকাউন্টে সীমাহীন MCQ অনুশীলন — আজই শুরু করুন

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী ৪টি বিকল্প

২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে কোন দেশ চতুর্থ স্থান অধিকার করেছে ?

উরুগুয়ে সঠিক উত্তর
জার্মান
প্যারাগুয়ে
ঘানা
ব্যাখ্যা
২০১০ সালের ১৯ তম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১১ জুন থেকে ১১ জুলাই দক্ষিণ আফ্রিকা। এ আসরে চ্যাম্পিয়ন হয় স্পেন রানার্সআপ নেদারল্যান্ডস এবং তৃতীয় ও চতুর্থ স্থান যথাক্রমে জার্মানি ও উরুগুয়ে। ২২তম বিশ্বকাপ ফুটবল-২০২২ অনুষ্ঠিত হচ্ছে কাতারে । ২৩তম বিশ্বকাপ ফুটবল-২০২৬, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই তিনটি রাষ্ট্র যৌথভাবে আয়োজন করবে। ২০৩০ ফিফা বিশ্বকাপ হবে ফিফা বিশ্বকাপের (চতুর্বার্ষিক পুরুষের ফুটবল প্রতিযোগিতা, যা ফিফার সদস্য ভুক্ত জাতীয় দল গুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়) ২৪ তম আসর। এটি হবে প্রথম বিশ্বকাপের ১০০ বছরপূর্তি, যা উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল।

আন্তর্জাতিক বিষয়াবলী এর আরও প্রশ্ন

একই বিষয় ও অধ্যায়ের আরও MCQ — উত্তর ও ব্যাখ্যাসহ।

১৯৪৫ সালে সঠিক উত্তর
১৯৪৩ সালে
১৯৪৬ সালে
১৯৪৪ সালে
ব্যাখ্যা দেখুন
জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে ২৬ জুন ১৯৪৫ সালে। জাতিসংঘ সনদ কার্যকর হয় ২৪ অক্টোবর ১৯৪৫ সালে। এজন্য ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস পালন করা হয়। জাতিসংঘের নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। জাতিসংঘের অফিসিয়াল ভাষা ৬ টি- ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি। জাতিসংঘের বর্তমান সদস্য দেশ ১৯৩টি। জাতিসংঘ সদর দপ্তরের-স্থপতি ডব্লিউ হ্যারিসন।
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী পেজ দেখুন
৭(১)
৬(১)
৬(২) সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
বাংলাদেশের সংবিধানে ৬(২) নং অনুচ্ছেদে বলা হয়েছে- ‘বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন।’
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী পেজ দেখুন
১৭ এপ্রিল ১৯৭১
২৫ মার্চ ১৯৭১
৭ মার্চ ১৯৭১
১০ এপ্রিল ১৯৭১ সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
১০ এপ্রিল ১৯৭১ সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় এবং অস্থায়ী সরকার গঠন করা হয়। অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল ১৯৭১ সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায়। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক এম ইউসুফ আলী।
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী পেজ দেখুন
দিনাজপুরের ফুলবাড়িতে
চট্টগ্রামের রাউজানে সঠিক উত্তর
জামালপুরের দেওয়ানগঞ্জে
সিলেটের হবিগঞ্জে
ব্যাখ্যা দেখুন
মহামুনি বিহার চট্রগ্রাম জেলার রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের একটি অনুচ্চ টিলার উপর অবস্থিত। ধারণা করা হয়, ১৮৩১ সালে পুন্যাত্মা ভিক্ষু চাইংগা ঠাকুর গ্রামবাসীর সামগ্রিক সহায়তায় এ বিহারটি প্রতিষ্ঠা করেন।
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী পেজ দেখুন
৩টি
৪টি
৬টি
৭টি সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
সাত গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। ১৬৮০ সালে মোগল সুবাদার শায়েস্তা খাঁর আমলে তার পুত্র উমিদ খাঁ মসজিদটি নির্মাণ করেন। এ মসজিদে তিনটি গম্বুজ ও চারটি মিনার রয়েছে।
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী পেজ দেখুন
১৬ ডিসেম্বর ১৯৭২
১২ অক্টোবর ১৯৭২ সঠিক উত্তর
১৬ ডিসেম্বর ১৯৭৩
১২ অক্টোবর ১৯৭৩
ব্যাখ্যা দেখুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন ১১ জানুয়ারি ১৯৭২ সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন ৩৪ জন। কমিটির প্রধান বা সভাপতি ছিলেন ড. কামাল হোসেন। ৪ নভেম্বর ১৯৭২ গণপরিষদ কর্তৃক খসড়া সংবিধান গৃহীত হয়। ৪ নভেম্বর তাই সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী পেজ দেখুন
হাইল
পাথরচাওলি
চলনবিল
হাকালুকি সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
বাংলাদেশের বৃহত্তর হাওর হাকালুকি হাওর, যার আয়তন ২৪,২৯২ হেক্টর। হাকালুকি হাওর সিলেট জেলার ফেঞ্ঝুগঞ্জ, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এবং মৌলভীবাজার জেলার বড়লেখা ও কুলাউড়া উপজেলা জুড়ে বিস্তৃত। হাইল বিল মৌলভীবাজার জেলায় অবস্থিত। চলনবিল বাংলাদেশের বৃহত্তম বিল। চলন বিল পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর জেলায় বিস্তৃত।
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী পেজ দেখুন
ছেড়া দ্বীপ
নিঝুম দ্বীপ
মহেশখালী সঠিক উত্তর
সেন্টমার্টিন
ব্যাখ্যা দেখুন
মহেশখালী কক্সবাজার জেলায় অবস্থিত। আয়তন ৩৬২১৮ বর্গ কি.মি.। মহেশখালী দ্বীপে, পাহাড়ের উপর আদিনাথ মন্দির অবস্থিত। ছেড়া দ্বীপ টেকনাফ, কক্সবাজারে অবস্থিত। নিঝুম দ্বীপ হাতিয়া, নোয়াখালীতে অবস্থিত।
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী পেজ দেখুন
সৈয়দ নজরুল ইসলাম
মুহম্মদ উল্লাহ্
আবু সাঈদ চৌধুরী
শেখ মুজিবুর রহমান সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার গঠন করা হয়। এই সরকার শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল।  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান – রাষ্ট্রপতি।  সৈয়দ নজরুল ইসলাম- অস্থায়ী/ উপ-রাষ্ট্রপতি  মোহাম্মদ উল্লাহ- গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার এবং জাতীয় সংসদের প্রথম স্পিকার  আবু সাঈদ চৌধুরী-১৯৭১ সালের যুক্তরাজ্য মিশন প্রধান ছিলেন। তিনি বাংলাদেশের তৃতীয় রাষ্ট্রপতি।
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী পেজ দেখুন
২ মার্চ ১৯৭১ সঠিক উত্তর
৭ মার্চ ১৯৭১
২৬ মার্চ ১৯৭১
১৭ এপ্রিল ১৯৭১
ব্যাখ্যা দেখুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশের পতাকা সর্বপ্রথম উত্তোলন করা হয় ২ মার্চ ১৯৭১ সালে। ছাত্র সংগ্রাম পরিষদের ডাকা বিশাল ছাত্র সমাবেশে তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব পতাকা উত্তোলন করেন। বাংলাদেশে ২ মার্চ ‘পতাকা উত্তোলন দিবস’পালিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাংলাদেশের পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেন ২৩ মার্চ ১৯৭১ সালে ধানমন্ডিতে তার নিজ বাসভবনে।
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী পেজ দেখুন

🔒 পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন