অর্থতত্ত্ব কী? বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ শাখা | Semantics
বাংলা ব্যাকরণের অন্যতম আলোচ্য বিষয় হলো অর্থতত্ত্ব, যাকে ইংরেজিতে বলা হয় Semantics। শব্দের অর্থবিচার, বাক্যের অর্থবিচার এবং অর্থের বিভিন্ন প্রকারভেদ, যেমন মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ ইত্যাদি অর্থতত্ত্বের প্রধান আলোচ্য বিষয়। সহজ কথায়, শব্দ বা বাক্য শুনে বা পড়ে শ্রোতা বা পাঠকের মনে যে ভাব তৈরি হয়, তাকেই অর্থ বলে। আর এই অর্থ কীভাবে তৈরি হয়, কীভাবে পরিবর্তিত হয় এবং কীভাবে প্রকাশিত হয়, তা নিয়ে যে আলোচনা, তা-ই অর্থতত্ত্ব।
Sakil Anwar
·
২৬ সেপ্টে ২০২৬
·
১ মিনিট