নিম্নোক্ত প্রশ্নগুলির উত্তর দিন:
ক.
৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত ৩ : ৭ হবে?
অনুপাতটির রাশিদ্বয়ের যোগফল = (৭ + ৩) = ১০
কেরোসিনের পরিমাণ = (৬০ × ৭ / ১০) = ৪২ লিটার
পেট্রোলের পরিমাণ = (৬০ × ৩ / ১০) = ১৮ লিটার
মনে করি, মিশ্রণটিতে x লিটার পেট্রোল মেশাতে হবে।
প্রশ্নমতে,
৪২ : (১৮ + x) = ৩ : ৭
=> ৪২ / (১৮ + x) = ৩ / ৭
=> ৩ × (১৮ + x) = ৪২ × ৭
=> ৫৪ + ৩x = ২৯৪
=> ৩x = ২৯৪ - ৫৪
=> ৩x = ২৪০
=> x = ২৪০ / ৩
=> x = ৮০
উত্তর: ৮০ লিটার।
খ.
একজন বিক্রেতা একটি পণ্য ৩০% ছাড় দিয়ে বিক্রয় করায় তার ১৬% লোকসান হলো। পণ্যটি ১০% ছাড়ে বিক্রি করলে তার কত ক্ষতি বা লাভ হবে?
১৬% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১৬) = ৮৪ টাকা
৩০% ছাড়ে বিক্রয়মূল্য = (১০০ - ৩০) = ৭০ টাকা
বিক্রয়মূল্য ৭০ টাকা হলে ধার্যমূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ধার্যমূল্য = (১০০ / ৭০) টাকা
বিক্রয়মূল্য ৮৪ টাকা হলে ধার্যমূল্য = (১০০ × ৮৪) / ৭০ = ১২০ টাকা
ধার্যমূল্য ১২০ টাকা হলে, ১০% ছাড়ে বিক্রয়মূল্য = ১২০ - (১২০ × ১০ / ১০০) = ১০৮ টাকা
নির্ণেয় লাভ = (১০৮ - ১০০) = ৮ টাকা
উত্তর: ৮ টাকা লাভ হবে।
গ.
২০ জন শ্রমিক কোন কাজ ১২ দিনে সম্পূর্ণ করতে পারে। কাজ শুরু করার ৮ দিন পর ১০ জন শ্রমিক অন্যত্র গেলে বাকি শ্রমিক কতদিনে কাজটি শেষ করতে পারবে?
দিন বাকি থাকে = (১২ - ৮) = ৪ দিন
লোক বাকি থাকে = (২০ - ১০) = ১০ জন
২০ জন শ্রমিক বাকি কাজটি করতে পারে = ৪ দিনে
১ জন শ্রমিক বাকি কাজটি করতে পারে = (৪ × ২০) দিনে
১০ জন শ্রমিক বাকি কাজটি করতে পারে = (৪ × ২০) / ১০ = ৮ দিনে
উত্তর: ৮ দিনে।