নিম্নোক্ত প্রশ্নগুলির উত্তর দিন
ক.
যদি কোনো একটি কাজ আলাদাভাবে সম্পন্ন করতে করিমের ৪৫ মিনিট এবং রহিমের ৩০ মিনিট সময় লাগে, তবে উভয়ের একত্রে কত মিনিটে ঐ কাজ সম্পন্ন করতে পারবে?
সমাধান:
করিম ৪৫ মিনিটে করে ১ অংশ।
∴ করিম ১ মিনিটে করে ১/৪৫ অংশ।
আবার,
রহিম ৩০ মিনিটে করে ১ অংশ।
∴ রহিম ১ মিনিটে করে ১/৩০ অংশ।
∴ রহিম ও করিম একত্রে ১ মিনিটে করে:
= (১/৪৫ + ১/৩০) অংশ
= (২ + ৩)/৯০ অংশ
= ৫/৯০ অংশ
= ১/১৮ অংশ
উভয়ে ১/১৮ অংশ করে ১ মিনিটে।
∴ ১ বা সম্পূর্ণ অংশ করতে সময় লাগবে:
= ১৮ × ১
= ১৮ মিনিট।
উত্তর: ১৮ মিনিট।
খ.
ফারুক যে টাকা নিয়ে বাজারে গিয়েছে তা দিয়ে ৫০টি আপেল বা ৪০টি নাশপাতি কিনতে পারে। সে ১০% টাকা বাসাভাড়ার জন্য রেখে ২০টি নাশপাতি কিনে। অবশিষ্ট টাকা দিয়ে সে কয়টি আপেল কিনতে পারবে?
ধরি, ফারুকের মোট টাকা = ১০০ টাকা।
অতএব, ৫০টি আপেলের দাম = ১০০ টাকা।
অতএব, ১টি আপেলের দাম = ১০০/৫০ = ২ টাকা।
আবার,
৪০টি নাশপাতির দাম = ১০০ টাকা।
অতএব, ১টি নাশপাতির দাম = ১০০/৪০ = ২.৫০ টাকা।
বাসা ভাড়ার জন্য রাখে = ১০০ × (১০/১০০) = ১০ টাকা।
১টি নাশপাতির দাম = ২.৫০ টাকা।
অতএব, ২০টি নাশপাতির দাম = ২.৫০ × ২০ = ৫০ টাকা।
অতএব, ২০টি নাশপাতি কেনার পর অবশিষ্ট থাকে:
= ১০০ - (১০ + ৫০)
= ৪০ টাকা।
এখন,
২ টাকায় কিনতে পারে = ১টি আপেল।
অতএব, ১ টাকায় কিনতে পারে = ১/২টি আপেল।
অতএব, ৪০ টাকায় কিনতে পারে = ৪০/২ = ২০টি আপেল।
উত্তর: ২০টি আপেল।
গ.
1/(x + 2y) + 1/(x - 2y) - 2x/(x² - 4y²)
1/(x + 2y) + 1/(x - 2y) - 2x/(x² - 4y²)
= [(x - 2y) + (x + 2y) - 2x] / [(x + 2y)(x - 2y)]
= (x - 2y + x + 2y - 2x) / (x² - 4y²)
= (2x - 2x) / (x² - 4y²)
= 0 / (x² - 4y²)
= 0
উত্তর: ০
ঘ.
x + ১/x = ২ হলে x/(x² - x + ১) এর মান কত?
দেওয়া আছে,
x + ১/x = ২
⇒ (x² + ১)/x = ২
⇒ x² + ১ = ২x
প্রদত্ত রাশি:
= x/(x² - x + ১)
= x/[(x² + ১) - x]
= x/(2x - x) [x² + ১ = ২x বসিয়ে]
= x/x
= ১
উত্তর: ১