নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন:
ক.
'নাক গলানো' ও 'আকাশ ভেঙে পড়া' বাগধারার অর্থ উল্লেখ করে বাক্য রচনা করুন।
নাক গলানো (অনধিকার চর্চা): অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলানো খুব খারাপ স্বভাব।
আকাশ ভেঙে পড়া (হঠাৎ বিপদ হওয়া): একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির হঠাৎ মৃত্যুতে পরিবারটির মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে।
খ.
'অঙ্গীকার' ও 'উষা' শব্দ দুটির একটি করে সমার্থক ও বিপরীত শব্দ লিখুন।
সমার্থক শব্দ
অঙ্গীকার - প্রতিশ্রুতি
উষা - প্রভাত
বিপরীত শব্দ
অঙ্গীকার - অস্বীকার
উষা - গোধূলি
গ.
'ভোরের পাখি' কার উপাধি? তিনি কেন বিখ্যাত?
বিহারীলাল চক্রবর্তীর উপাধি 'ভোরের পাখি'। যে কবিতায় কবির একান্ত ব্যক্তিগত কামনা-বাসনা ও আনন্দবেদনা প্রাণের অন্তঃস্থল থেকে আবেগকম্পিত সুরে অখণ্ড ভাবমূর্তিতে আত্মপ্রকাশ করে তাকে 'গীতিকবিতা' বলে। বিহারীলালই প্রথম বাংলায় ব্যক্তির আত্মলীনতা, ব্যক্তিগত আবেগ-অনুভূতি ও গীত উচ্ছ্বাস সহযোগে গীতিকবিতা রচনা করে নতুন এক ধারা সৃষ্টি করেন বলেই তাকে 'ভোরের পাখি' বলা হয়। এ গীতিকবিতার জন্য তিনি বিখ্যাত।
ঘ.
সন্ধি-বিচ্ছেদ করুন:
বনস্পতি = বন+ পতি
দুর্যোগ = দুঃ+যোগ
পরস্পর = পর+পর
জনৈক = জন+এক
ঙ.
বানান শুদ্ধ করে লিখুন:
অধ্যায়ণ- অধ্যয়ন
ইস্তেফাপত্র- ইস্তফাপত্র
সমীচিন- সমীচীন
অন্বেষন- অন্বেষণ