নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন:
ক. সন্ধি-বিচ্ছেদ করুন:
ননতা = নুন + তা
নবীন = নব + ঈন
খ. ব্যাসবাক্যসহ সমাস লিখুন:
দম্পতি = জায়া ও পতি (দ্বন্দ্ব সমাস)
Note: 'দম্পতি' হলো দ্বন্দ্ব সমাস (বিশেষ করে একশেষ দ্বন্দ্ব সমাস)।
ব্যাসবাক্য: জায়া ও পতি = দম্পতি
অর্থ: 'জায়া' অর্থ স্ত্রী এবং 'পতি' অর্থ স্বামী। এখানে উভয় পদের অর্থই সমানভাবে প্রধান।
একশেষ দ্বন্দ্ব: যে দ্বন্দ্ব সমাসে একাধিক পদের মধ্যে কেবল একটি পদ অবশিষ্ট থাকে এবং উভয় পদের অর্থ প্রকাশ পায়, তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে। এখানে 'জায়া ও পতি' মিলে 'দম্পতি' হয়েছে।
চা-বাগান = চায়ের বাগান (৬ষ্ঠী তৎপুরুষ সমাস)
Note: চা-বাগান বা চা বাগান শব্দটির ব্যাসবাক্য হলো চায়ের বাগান এবং এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। যে তৎপুরুষ সমাসের পূর্বপদে ষষ্ঠী বিভক্তি (র, এর) লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। এখানে ‘চায়ের’ পদের ‘এর’ বিভক্তি লোপ পেয়ে ‘চা-বাগান’ সমস্তপদটি গঠিত হয়েছে।
গ. অর্থ লিখুন:
Verdict - রায়
Bailbond - জামিননামা
ঘ. এক কথায় প্রকাশ করুন:
দেখার ইচ্ছা - দিদৃক্ষা
জনগণের বাসস্থান - জনবসতি