বাংলাদেশ নৌবাহিনী এর শিক্ষক / কম্পিউটার অপারেটর / ক্যাশিয়ার / সহকারী পরীক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২৩

এই প্রশ্ন সেটের MCQ

প্রতিটি প্রশ্নের উত্তর ও ব্যাখ্যাসহ — একই ধাঁচে অনুশীলন করুন।

রেফ
হসন্ত
কার
ফলা সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন

ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ ও বর্ণসংক্ষেপ। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় 'ফলা'। ফলা ৬টি। যথা— ন-ফলা (ন, ণ), ব-ফলা (ব), ম-ফলা (ম), য-ফলা (য), র-ফলা (র), ল-ফলা (ল)।

ভুল বানান কোনটি?

বাংলা বাংলা ভাষা (ব্যাকরণ)
ভূবন সঠিক উত্তর
অন্তঃসার
মুহূর্ত
অদ্ভুত
ব্যাখ্যা দেখুন
ভুল বানান হলো 'ভূবন', যার সঠিক বানান হলো 'ভুবন'। গুরুত্বপূর্ণ কিছু শুদ্ধ বানান : গীতাঞ্জলি, ক্ষণজীবী, ভাগীরথী, লক্ষ্মণ, তড়িৎম্ময়তা, যশোলাভ, মনীষী।

শুদ্ধ বানান কোনটি?

বাংলা বাংলা ভাষা (ব্যাকরণ)
শিরচ্ছেদ
শিরোচ্ছেদ
শিরঃচ্ছেদ
শিরশ্ছেদ সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
শুদ্ধ বানান হলো শিরশ্ছেদ। আরও গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান : মনস্তত্ত্ব, যশস্বী, নিশীথিনী, শ্মশ্রু (দাড়িগোঁফ), শ্বশ্রূ (শাশুড়ি), শিরঃপীড়া, স্বতঃস্ফূর্ত, স্বাচ্ছন্দ্য, মুহূর্ত ইত্যাদি।

'বনৌষধি'-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
বনঃ + ওষধি
বন + ওষধি সঠিক উত্তর
বনৌ + ওষি
বনো + ওষধি
ব্যাখ্যা দেখুন
স্বরসন্ধির ক্ষেত্রে অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়; ঔ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন : বন + ওষধি = বনৌষধি, মহা + ওষধি = মহৌষধি, পরম + ঔষধ = পরমৌষধ, মহা + ঔষধ = মহৌষধ।

নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?

বাংলা ব্যাকরণ কাঠামো
সতিন সঠিক উত্তর
শুক
কনে
শিল্পী
ব্যাখ্যা দেখুন
নিত্য স্ত্রীবাচক শব্দ বলতে শুধু স্ত্রীবাচক শব্দ বোঝায়। নিত্য স্ত্রীবাচক শব্দের কখনো পুরুষবাচক শব্দ হয় না। যেমন : সতিন, সধবা, এয়ো, দাই, সধবা ইত্যাদি।

"সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত" এই উক্তিটি কার?

বাংলা সাহিত্যিকদের বিখ্যাত উক্তি
রবীন্দ্রনাথ ঠাকুর
কালী প্রসন্ন ঘোষ
মোহাম্মদ লুৎফর রহমান
প্রমথ চৌধুরী সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
“সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত” উক্তিটি প্রমথ চৌধুরীর ‘প্রবন্ধ সংগ্রহর ‘বইপড়া’ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। তিনি এ প্রবন্ধে বলতে চেয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে ব্যাপকভাবে বই পড়া দরকার। কারণ সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত। ‘সাহিত্যে খেলা’, ‘যৌবনে দাও রাজটিকা’ তার আরও দুটি বিখ্যাত প্রবন্ধ। ‘ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উলটোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে’ তার ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধের একটি বিখ্যাত উক্তি।
প্রশ্নবোধক
হ্যাঁ-বোধক সঠিক উত্তর
না-বোধক
বিস্ময়সূচক
ব্যাখ্যা দেখুন
যে বাক্যে কোনো বক্তব্য সাধারণভাবে বিবৃত বা নির্দেশ করা হয় তাকে বর্ণনাত্মক/বিবৃতিমূলক/নির্দেশাত্মক বাক্য বলে। এই ধরনের বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। যথা : i. অস্তিবাচক ও ii. নেতিবাচক। ‘তুমি না বলেছিলে এখানে আসবে’ বাক্যে ‘না’ অব্যয়টি হ্যাঁ-বোধক বা অস্তিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে। ‘না’ অব্যয়ের আরও কয়েকটি ব্যবহার : না আছে বিদ্যা না আছে বুদ্ধি (অভাব অর্থে), আমায় কাজটি করতে দাও না (অনুজ্ঞা বা অনুরোধ অর্থে), কত না ধন এ জগতে (আধিক্য অর্থে)।

'তেপান্তর' কোন সমাসের উদাহরণ?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
দ্বিগু সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
তে (ত্রি) প্রান্তরের সমাহার = তেপান্তর, দ্বিগু সমাসের উদাহরণ। সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। সমাস নিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। আরও কয়েকটি উদাহরণ : ত্রিকাল, চৌরাস্তা, তেমাথা, শতাব্দী, পঞ্চবটী, চতুর্ভুজ, পঞ্চভূত, সাতসমুদ্র, চতুরঙ্গ, তেরনদী ইত্যাদি।
যৌগিক সঠিক উত্তর
জটিল
মিশ্র
সরল
ব্যাখ্যা দেখুন
‘বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে’ বাক্যটি যৌগিক শ্রেণির। পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো নতুবা, এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয়যোগে সংযুক্ত বা সম্মিলিত থাকে।
আশা
আনুগত্য
আনন্দ সঠিক উত্তর
আবেগ
ব্যাখ্যা দেখুন
'আ মরি বাংলা ভাষা' এ বাক্যে 'আ' অব্যয় দ্বারা আনন্দ প্রকাশ পেয়েছে। 'আ' অব্যয় দ্বারা বিস্ময়, খেদ প্রভৃতিজ্ঞাপক মনোভাবও বোঝায়। এরকম আরও উদাহরণ : যেমন সুখ বোধ প্রকাশে (আ কী আরাম!)।

🔒 পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন

আরও পরীক্ষা

একই ধরনের অন্যান্য প্রশ্ন সেট — উত্তর ও ব্যাখ্যাসহ।

চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

জুডিসিয়াল সার্ভিস কমিশন - জারিকারক - 2026

৫০টি প্রশ্ন ৩৫ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২৫

৫০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৪৯ তম বিশেষ (শিক্ষা) বিসিএস প্রিলিমিনারি টেস্ট - ডিপার্টমেন্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৪৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন উপজেলা / থানা সহকারী শিক্ষা অফিসার

উপজেলা / থানা সহকারী শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৫

১০০টি প্রশ্ন ১০০ মিনিট দেখুন

এই পরীক্ষা সম্পর্কে সাধারণ প্রশ্ন

এই পরীক্ষায় কতটি প্রশ্ন আছে?

মোট ৮০টি প্রশ্ন এবং সময় ৬০ মিনিট। উত্তর ও ব্যাখ্যাসহ সব প্রশ্নই পৃষ্ঠায় দেখানো হয়।

এটি কী ধরনের পরীক্ষা?

চাকরির প্রশ্ন-আকারে সাজানো। বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরির পরীক্ষার ধাঁচে অনুশীলন করতে পারবেন।

উত্তর কীভাবে যাচাই করব?

প্রতিটি প্রশ্নের নিচে "উত্তর দেখুন" বোতামে ক্লিক করলেই সঠিক উত্তর ও ব্যাখ্যা খুলে যায়। নিজে উত্তর দেওয়ার পর যাচাই করলে বেশি শিখবেন।

primary bcs psc upazila-officer ntrca

ওয়েবসাইট লাগবে?

আমাদের কাছে রয়েছে নিউজপেপার ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, স্কুল ম্যানেজমেন্ট, কোচিং ম্যানেজমেন্ট, ই-কমার্স — আরও সব রকমের। যোগাযোগ করুন, আপনার পছন্দমতো ওয়েবসাইট বানিয়ে নিন।

হোয়াটসঅ্যাপ: 01823231725