দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২০

এই প্রশ্ন সেটের MCQ

প্রতিটি প্রশ্নের উত্তর ও ব্যাখ্যাসহ — একই ধাঁচে অনুশীলন করুন।

১

কোনটি পর্তুগিজ শব্দ নয়?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক আনারস
খ কামরা
গ অজুহাত সঠিক উত্তর
ঘ আচার
ব্যাখ্যা দেখুন

'অজুহাত' আরবি শব্দ। আরও কয়েকটি আরবি শব্দ— আদালত, উকিল, মহকুমা, নগদ, বাকি, এজলাস, রায়, কলম, এলেম, হাদিস, হালাল, হারাম। আনারস, কামরা ও আচার ছাড়াও আরও কয়েকটি পর্তুগিজ শব্দ— আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদরি, বালতি।

২

তৎসম শব্দের ব্যবহার কোথায় বেশি?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক চলিত রীতিতে
খ আঞ্চলিক রীতিতে
গ মিশ্র রীতিতে
ঘ সাধু রীতিতে সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। যেমন— চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি। সাধুরীতিতে তৎসম শব্দের ব্যবহার বেশি হয়।
৩

'ব্যাকরণ মঞ্জরী' কার রচনা?

বাংলা বাংলা সাহিত্য
ক ড. মুহাম্মদ শহীদুল্লাহ
খ ড. মুহাম্মদ এনামুল হক সঠিক উত্তর
গ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ মুহম্মদ আবদুল হাই
ব্যাখ্যা দেখুন
ড. মুহম্মদ এনামুল হক রচিত ব্যাকরণ গ্রন্থ 'ব্যাকরণ মঞ্জরী'। তাঁর রচিত আরও কয়েকটি গ্রন্থ— মনীষা মঞ্জুষা, বঙ্গে সূফীপ্রভাব, বুলগেরিয়া ভ্রমণ, মুসলিম বাঙ্গালা সাহিত্য।
ক মৌলিক ধাতুর
খ কর্মবাচ্যের ধাতুর সঠিক উত্তর
গ নাম ধাতুর
ঘ প্রযোজক ধাতুর
ব্যাখ্যা দেখুন
মৌলিক ধাতুর সঙ্গে 'আ' প্রত্যয় যোগে কর্মবাচ্যের ধাতু সাধিত হয়। এটি বাক্যমধ্যস্থ কর্মপদের অনুসারী ক্রিয়ার ধাতু। যেমন— দেখ + আ = দেখা যথা : কাজটি ভালো দেখায় না। হার + আ = হারা যথা : যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর।
৫

'মুখচন্দ্র' কোন সমাস?

বাংলা বাংলা ভাষা (ব্যাকরণ)
ক উপমিত কর্মধারয় সঠিক উত্তর
খ উপমান কর্মধারয়
গ রূপক কর্মধারয়
ঘ মধ্যপদলোপী কর্মধারয়
ব্যাখ্যা দেখুন
সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। যেমন— মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র, পুরুষ সিংহের ন্যায় = পুরুষসিংহ, কর পল্লবের ন্যায় = করপল্লব।
৬

'আমার পরিচয়' কার লেখা?

বাংলা বাংলায় উল্লেখযোগ্য গ্রন্থ ও চরিত্র
ক শামসুর রাহমান
খ সৈয়দ শামসুল হক সঠিক উত্তর
গ রফিক আজাদ
ঘ হাসান হাফিজুর রহমান
ব্যাখ্যা দেখুন
'আমার পরিচয়' কবিতার রচয়িতা সৈয়দ শামসুল হক। এটি তাঁর 'কিশোর কবিতা সমগ্র' গ্রন্থের অন্তর্ভুক্ত। এ কবিতার মধ্যে আমাদের বিপুল বাংলাদেশ অনবদ্য রূপ লাভ করেছে। এ কবিতার উল্লেখযোগ্য দুটি চরণ— 'আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি,/আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি।' শামসুর রাহমানের বিখ্যাত দুটি কবিতা 'স্বাধীনতা তুমি' ও 'তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা'।
৭

'স্বাধীনতা তুমি' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

বাংলা মুক্তিযুদ্ধভিত্তিক বাংলা সাহিত্য
ক বাংলাদেশ স্বপ্ন দেখে
খ বন্দী শিবির থেকে সঠিক উত্তর
গ বিধ্বস্ত নীলিমা
ঘ নিজ বাসভূমে
ব্যাখ্যা দেখুন
শামসুর রাহমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ 'বন্দী শিবির থেকে'। এ কাব্যের প্রতিটি কবিতায় স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা ব্যক্ত হয়েছে। এ কাব্যের উল্লেখযোগ্য কবিতা— স্বাধীনতা তুমি, অভিশাপ দিচ্ছি, তুমি বলেছিলে, রক্তাক্ত প্রান্তরে, গেরিলা, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা।
৮

'বৃত্তি' অর্থে 'ঈ' প্রত্যয় যুক্ত কোন শব্দে?

বাংলা বাংলা ভাষা (ব্যাকরণ)
ক জমিদারি
খ পোদ্দারি সঠিক উত্তর
গ উমেদারি
ঘ সরকারি
ব্যাখ্যা দেখুন
বিভিন্ন অর্থে ই/ঈ প্রত্যয় যোগে শব্দ গঠিত হয়। যেমন— বৃত্তি বা ব্যবসায় অর্থে : পোদ্দার-পোদ্দারি, ডাক্তার-ডাক্তারি, মোক্তার-মোক্তারি। মালিক অর্থে : জমিদার-জমিদারি, দোকান-দোকানি। ভাব অর্থে : উমেদার-উমেদারি, বাহাদুর-বাহাদুরি। জাত, আগত বা সম্বন্ধ অর্থে : সরকার-সরকারি, ভাগলপুর-ভাগলপুরি, রেশম-রেশমি।
৯

'বাবা' কোন ভাষা থেকে আগত শব্দ?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক সংস্কৃত
খ হিন্দি
গ তুর্কি সঠিক উত্তর
ঘ পর্তুগিজ
ব্যাখ্যা দেখুন
'বাবা' তুর্কি শব্দ। আরও কয়েকটি তুর্কি শব্দ— উজবুক, কুর্নিশ, কুলি, লাশ, সওগাত, তোপ, বাবুর্চি।
ক নচিকেতা ঘোষ
খ মাহমুদুর রহমান
গ গৌরীপ্রসন্ন মজুমদার
ঘ প্রতুল মুখোপাধ্যায় সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
সৃজনশীল শিল্পী ও গীতিকার প্রতুল মুখোপাধ্যায় ১৯৪২ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। দেশ বিভাগের ফলে তারা সপরিবারে কলকাতায় চলে যান। তাঁর রচিত ও সুরারোপিত 'আমি বাংলায় গান গাই' গানটি দুই বাংলার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়।

🔒 পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন

আরও পরীক্ষা

একই ধরনের অন্যান্য প্রশ্ন সেট — উত্তর ও ব্যাখ্যাসহ।

চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর - সিনিয়র স্টাফ নার্স - ২০২৬

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন - নৈশ প্রহরী - 2026

৯টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - 2026

৮টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বন ও পরিবেশ অধিদপ্তরের ফরেস্ট অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২২

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

জুডিসিয়াল সার্ভিস কমিশন - জারিকারক - 2026

৫০টি প্রশ্ন ৩৫ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (DDM) - অফিস সহায়ক - 2026

১২টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন

এই পরীক্ষা সম্পর্কে সাধারণ প্রশ্ন

এই পরীক্ষায় কতটি প্রশ্ন আছে? ▾

মোট ১০০টি প্রশ্ন এবং সময় ৬০ মিনিট। উত্তর ও ব্যাখ্যাসহ সব প্রশ্নই পৃষ্ঠায় দেখানো হয়।

এটি কী ধরনের পরীক্ষা? ▾

চাকরির প্রশ্ন-আকারে সাজানো। বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরির পরীক্ষার ধাঁচে অনুশীলন করতে পারবেন।

উত্তর কীভাবে যাচাই করব? ▾

প্রতিটি প্রশ্নের নিচে "উত্তর দেখুন" বোতামে ক্লিক করলেই সঠিক উত্তর ও ব্যাখ্যা খুলে যায়। নিজে উত্তর দেওয়ার পর যাচাই করলে বেশি শিখবেন।

primary psc bcs upazila-officer ntrca