বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (BEPZA) এর সহকারী ব্যবস্থাপক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০২১

এই প্রশ্ন সেটের MCQ

প্রতিটি প্রশ্নের উত্তর ও ব্যাখ্যাসহ — একই ধাঁচে অনুশীলন করুন।

ক ফকির লালন
খ আলাওল সঠিক উত্তর
গ কাজী নজরুল ইসলাম
ঘ পবন দাস বাউল
ব্যাখ্যা দেখুন

প্রখ্যাত কবিতার চরণটি কবি আলাওলের ‘পদ্মাবতী’ (১৬৪৮) কাব্যগ্রন্থের ‘জীবন-তত্ত্ব’ অংশের শেষ চরণ। আলাওল ‘পদ্মাবতী’ কাব্যগ্রন্থটি কবি মালিক মুহম্মদ জায়সির হিন্দিকাব্য ‘পদুমাবৎ’ অবলম্বনে রচনা করেন। এছাড়াও তিনি ‘সয়ফুলমূলক বদিউজ্জামান’, ‘হপ্তপয়কর’, ‘সিকান্দরনামা’, ‘তোহফা’, ‘রাগতালনামা’ কাব্য রচনা করেন।

২

‘ইউসুফ জোলেখা’ কাব্য রচনা করেন কে?

বাংলা বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
ক গিয়াস উদ্দিন
খ ফকির গরীবুল্লাহ
গ সৈয়দ হামজা
ঘ শাহ মুহম্মদ সগীর সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর। তাঁর রচিত ‘ইউসুফ জোলেখা’ বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান। তিনি এ কাব্য রচনা করেন গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের আমলে। ফকির গরীবুল্লাহ পুথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি। তাঁর রচিত বিখ্যাত কাব্য ‘জঙ্গনামা’। সৈয়দ সুলতানের শ্রেষ্ঠ কাব্য ‘নবীवंश’।
৩

‘Prothesis’-এর বাংলা প্রতিশব্দ কোনটি?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক অন্ত্য স্বরাগম
খ অপিনিহিতি
গ আদি স্বরাগম সঠিক উত্তর
ঘ অসমীকরণ
ব্যাখ্যা দেখুন
Prothesis-এর বাংলা প্রতিশব্দ আদি স্বরাগম। অপরদিকে apothesis — অন্ত্য স্বরাগম, apenthesis — অপিনিহিতি ও dissimilation — অসমীকরণ।
৪

নিচের কোন গ্রন্থটি অন্যদের থেকে আলাদা?

বাংলা বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
ক সোনার তরী
খ দোলন-চাঁপা
গ মানসী
ঘ শেষের কবিতা সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস ‘শেষের কবিতা’ (১৯২৯)। এটি ১৯২৮ সালে ‘প্রবাসী’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র- অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল। ‘সোনার তরী’ ও ‘মানসী’ তাঁর রচিত কাব্যগ্রন্থ। ‘দোলন-চাঁপা’ কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ।
ক ফারসি
খ ইংরেজি
গ আরবি সঠিক উত্তর
ঘ হিন্দি
ব্যাখ্যা দেখুন
বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার। যথা— ১. বাংলা (২১টি), ২. তৎসম বা সংস্কৃত (২০টি) ও ৩. বিদেশি উপসর্গ। ‘আমমোক্তার’ শব্দে ‘আম’ আরবি উপসর্গ, যা ‘সাধারণ’ অর্থে ব্যবহৃত হয়েছে। আরও কয়েকটি আরবি উপসর্গ— খাস, লা, গর। ফারসি উপসর্গ— কার, দর, না, নিম, ফি, বদ্, বে, বর, ব, কম। ইংরেজি উপসর্গ— ফুল, হাফ, হেড, সাব। উর্দু-হিন্দি উপসর্গ— হর, হরেক।
৬

‘কাক ভূশণ্ডি’-এর অর্থ কী?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক ষড়যন্ত্রকারী
খ বেজায় কালো
গ দীর্ঘায়ু ব্যক্তি সঠিক উত্তর
ঘ কাক সর্বস্ব
ব্যাখ্যা দেখুন
‘কাক ভূশণ্ডি’ বাগধারার অর্থ দীর্ঘায়ু ব্যক্তি। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা হলো : কাক ভেজা — সম্পূর্ণ ভেজা, গৌরচন্দ্রিকা — ভূমিকা, জবরজং — এলোমেলো, পত্রপাঠ — তৎক্ষণাৎ, ভূঁইফোঁড় — হঠাৎ আবির্ভূত।
৭

কোন বানানটি শুদ্ধ?

বাংলা ব্যাকরণ কাঠামো
ক পাষাণ সঠিক উত্তর
খ পাষান
গ পাসান
ঘ পাশান
ব্যাখ্যা দেখুন
শুদ্ধরূপে লেখা বানান: পাষাণ এটি সংস্কৃত ভাষার শব্দ। √পিষ্‌ + আন = পাষাণ পাষাণ অর্থ: – হৃদয়হীন – নির্মম – নির্দয় [উৎস: আধুনিক বাংলা অভিধান , বাংলা একাডেমি]
৮

‘অভিরাম’ শব্দের অর্থ কী?

বাংলা বাংলা ভাষা (ব্যাকরণ)
ক সুন্দর সঠিক উত্তর
খ বিরামহীন
গ বালিশ
ঘ চলন
ব্যাখ্যা দেখুন
সংস্কৃত উপসর্গ ‘অভি’ যোগে গঠিত শব্দ অভিরাম; যার অর্থ সুন্দর, মনোহর। বিরামহীন অর্থ বিশ্রাম নেই এমন, বিরতিহীন। বালিশ অর্থ উপাধান। চলন অর্থ গমন, ভ্রমণ।
৯

‘Hand out’-এর শুদ্ধ বাংলা পরিভাষা হলো —

বাংলা বাংলা ভাষা (ব্যাকরণ)
ক তথ্যপত্র
খ প্রচার পত্র
গ হস্তলিখিত পত্র
ঘ জ্ঞাপন পত্র সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
Hand out-এর পরিভাষা জ্ঞাপন পত্র। Hand-bill-এর পরিভাষা প্রচার পত্র।
১০

‘গির্জা’ কোন ভাষার অন্তর্গত শব্দ?

বাংলা বাংলা ভাষা (ব্যাকরণ)
ক পর্তুগিজ সঠিক উত্তর
খ ফারসি
গ তুর্কি
ঘ আরবি
ব্যাখ্যা দেখুন
‘গির্জা’ পর্তুগিজ ভাষার শব্দ। পর্তুগিজ ভাষার আরও কয়েকটি শব্দ — আনারস, আলপিন, চাবি, পাউরুটি, আলকাতরা, বোতাম, পেয়ারা, তামাক, টুপি, জানালা, ইস্পাত। ফারসি শব্দ — নামাজ, রোজা, নালিশ, রসদ, চশমা, নমুনা, হাঙ্গামা। তুর্কি শব্দ — উজবুক, কুর্নিশ, কুলি, বাবা, লাশ, সওগাত, মুচলেকা, তালাশ। আরবি শব্দ — জান্নাত, জাহান্নাম, হজ, আদালত, কলম, উকিল, মহকুমা, রায়।

🔒 পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন

আরও পরীক্ষা

একই ধরনের অন্যান্য প্রশ্ন সেট — উত্তর ও ব্যাখ্যাসহ।

চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর - সিনিয়র স্টাফ নার্স - ২০২৬

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন - নৈশ প্রহরী - 2026

৯টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - 2026

৮টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বন ও পরিবেশ অধিদপ্তরের ফরেস্ট অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২২

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

জুডিসিয়াল সার্ভিস কমিশন - জারিকারক - 2026

৫০টি প্রশ্ন ৩৫ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (DDM) - অফিস সহায়ক - 2026

১২টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন

এই পরীক্ষা সম্পর্কে সাধারণ প্রশ্ন

এই পরীক্ষায় কতটি প্রশ্ন আছে? ▾

মোট ১০০টি প্রশ্ন এবং সময় ৬০ মিনিট। উত্তর ও ব্যাখ্যাসহ সব প্রশ্নই পৃষ্ঠায় দেখানো হয়।

এটি কী ধরনের পরীক্ষা? ▾

চাকরির প্রশ্ন-আকারে সাজানো। বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরির পরীক্ষার ধাঁচে অনুশীলন করতে পারবেন।

উত্তর কীভাবে যাচাই করব? ▾

প্রতিটি প্রশ্নের নিচে "উত্তর দেখুন" বোতামে ক্লিক করলেই সঠিক উত্তর ও ব্যাখ্যা খুলে যায়। নিজে উত্তর দেওয়ার পর যাচাই করলে বেশি শিখবেন।

primary psc bcs upazila-officer ntrca