বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) এর সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২১

এই প্রশ্ন সেটের MCQ

প্রতিটি প্রশ্নের উত্তর ও ব্যাখ্যাসহ — একই ধাঁচে অনুশীলন করুন।

১

বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ—

বাংলা বাংলা সাহিত্যের শাখা
ক কৃপার শাস্ত্রের অর্থভেদ সঠিক উত্তর
খ মঙ্গল সমাচার
গ কথোপকথন
ঘ রাজা প্রতাপাদিত্য চরিত্র
ব্যাখ্যা দেখুন

১৫৯৫ সালে আসামরাজকে লেখা কোচবিহারের রাজার একটি পত্রকে বাংলা গদ্যের প্রাপ্ত প্রাচীনতম নিদর্শন বলে মনে করা হয়। পর্তুগিজ পাদ্রি মনোএল দ্য আসসুম্পসাঁও কর্তৃক ১৭৩৪ সালে রচিত এবং ১৭৪৩ সালে রোম থেকে প্রকাশিত 'কৃপার শাস্ত্রের অর্থভেদ' বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ। 'কথোপকথন' ও 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' গদ্যগ্রন্থের রচয়িতা যথাক্রমে উইলিয়াম কেরি ও রামরাম বসু।

২

'আইন-ই-আকবরী' গ্রন্থের রচয়িতা—

বাংলা বাংলা সাহিত্য
ক টোডরমল
খ বীরবল
গ আবুল ফজল সঠিক উত্তর
ঘ তানসেন
ব্যাখ্যা দেখুন
'আইন-ই-আকবরী' গ্রন্থের রচয়িতা আবুল ফজল। তাঁর রচিত আরেকটি বিখ্যাত গ্রন্থ 'আকবরনামা'। মোগল সম্রাট আকবরের মন্ত্রিসভার প্রধানমন্ত্রী ছিলেন আবুল ফজল। অন্যদিকে টোডরমল, বীরবল ও তানসেন ছিলেন যথাক্রমে অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রী।
৩

'বাংলাপিডিয়া' প্রকাশের উদ্যোক্তা—

ইসলাম শিক্ষা বাংলা সাহিত্য
ক বাংলা একাডেমি
খ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি সঠিক উত্তর
গ মুক্তিযুদ্ধ জাদুঘর
ঘ দি ইউনিভার্সিটি প্রেস লি.
ব্যাখ্যা দেখুন
'বাংলাপিডিয়া' প্রকাশের উদ্যোক্তা বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। ২০০৩ সালে দশ খণ্ডে এর প্রথম সংস্করণ প্রকাশিত হলেও বর্তমানে চৌদ্দ খণ্ডে প্রকাশিত হয়। এটি বাংলাদেশ বিষয়ক প্রথম জাতীয় জ্ঞানকোষ। 'বাংলাপিডিয়া' সম্পাদনা পরিষদের সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম।
৪

ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম—

বাংলা ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য
ক মুনীর চৌধুরী
খ হাসান হাফিজুর রহমান সঠিক উত্তর
গ শামসুর রাহমান
ঘ গাজীউল হক
ব্যাখ্যা দেখুন
[Note : ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সংকলন 'একুশে ফেব্রুয়ারি'-এর সম্পাদক হাসান হাফিজুর রহমান। ভাষা আন্দোলনভিত্তিক প্রথম নাটক 'কবর'-এর রচয়িতা মুনীর চৌধুরী। ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ভাষাসৈনিক হিসেবে পরিচিত গাজীউল হক। কবি শামসুর রাহমান তার সাংবাদিকতা শুরু করেন ১৯৫৭ সালে ইংরেজি দৈনিক 'দ্য মর্নিং নিউজ'-এর সহসম্পাদক হিসেবে। পরবর্তী সময়ে তিনি 'দৈনিক বাংলা' এবং 'সাপ্তাহিক বিচিত্রা'র সম্পাদকের দায়িত্ব পালন করেন।]
৫

কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

বাংলা বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
ক মৃত্যুক্ষুধা সঠিক উত্তর
খ আলেয়া
গ ঝিলিমিলি
ঘ মধুমালা
ব্যাখ্যা দেখুন
কাজী নজরুল ইসলামের উপন্যাসত্রয়ী: মৃত্যুক্ষুধা, বাঁধনহারা ও কুহেলিকা। আলেয়া তাঁর নাটক, আর ঝিলিমিলি ও মধুমালা তাঁর নৃত্যনাট্য/গীতিনাট্য।
৬

উপন্যাস কোন যুগের সৃষ্টি?

বাংলা বাংলা সাহিত্য
ক সর্ব যুগের
খ আধুনিক যুগের সঠিক উত্তর
গ প্রাচীন যুগের
ঘ মধ্যযুগের
ব্যাখ্যা দেখুন
বাংলা সাহিত্যে যুগবিভাগ তিনটি। যথা : প্রাচীন যুগ (৬৫০−১২০০), মধ্যযুগ (১২০১−১৮০০) ও আধুনিক যুগ (১৮০১−বর্তমান)। বাংলা সাহিত্যে উপন্যাস আধুনিক যুগের সৃষ্টি। অবাদিল্যা হ্যানা ক্যাথরিন ম্যালেন্স রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস 'ফুলমণি ও করুণার বিবরণ' (১৮৫২) এবং বাঙালি প্যারীচাঁদ মিত্র রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস 'আলালে ঘরের দুলাল' (১৮৫৮)।
৭

কথাসাহিত্য বলতে বোঝায়—

বাংলা বাংলা সাহিত্য
ক ছোটগল্প ও উপন্যাস সঠিক উত্তর
খ কথা নিয়ে সাহিত্য
গ নাটক ও আবৃত্তি
ঘ সাহিত্যের কথা
ব্যাখ্যা দেখুন
সাধারণভাবে কাহিনি বা আখ্যায়িকাযুক্ত সাহিত্যকে কথাসাহিত্য বলা হয়। কথাসাহিত্য কথাটি এসেছে ইংরেজি 'ফিকশন' থেকে। Fiction শব্দের আভিধানিক অর্থ মিথ্যা, অলীক বা বানানো কাহিনি। এখন সাহিত্যের ক্ষেত্রে ফিকশন বা কথাসাহিত্য বোঝাতে উপন্যাস ও ছোটগল্পকে বোঝানো হয়।
৮

'নেমেসিস' নাটকের মূল উপজীব্য বিষয়—

বাংলা বাংলা সাহিত্য
ক গ্রাম বাংলার দুর্ভিক্ষ সঠিক উত্তর
খ ২য় বিশ্বযুদ্ধের কাহিনি
গ সামাজিক অবিচার ও লাঞ্ছনা
ঘ নির্যাতন ও শোষণ
ব্যাখ্যা দেখুন
[Note : বিশিষ্ট নাট্যকার নূরুল মোমেন তার 'নেমেসিস' (১৯৪৮) নাটকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পঞ্চাশের মন্বন্তর বা দুর্ভিক্ষকে ফুটিয়ে তুলেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে সৃষ্ট সামাজিক অবক্ষয় নাটকের মূল উপজীব্য বিষয়। নাটকে সমকালীন দুর্ভিক্ষ, মজুতদারদের পিশাচবৃত্তি ও নিরন্নদের হাহাকারের বাস্তব চিত্র উঠে এসেছে।]
৯

'কিংবদন্তি' শব্দের সঠিক অর্থ—

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক অলৌকিক ব্যক্তি
খ লোকশ্রুতি সঠিক উত্তর
গ লোকপরম্পরা
ঘ রাজকাহিনী
ব্যাখ্যা দেখুন
'কিংবদন্তি' সংস্কৃত শব্দ, বিশেষ্য পদ। যার অর্থ লোকশ্রুতি, জনশ্রুতি, লোকপরম্পরায় শ্রুত কাহিনী।
১০

'নৈসর্গিক'-এর বিপরীতার্থক শব্দ—

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক প্রাকৃতিক
খ কৃত্রিম সঠিক উত্তর
গ রাত্রিকালীন
ঘ দিবাকালীন
ব্যাখ্যা দেখুন
নৈসর্গিক-এর বিপরীত শব্দ কৃত্রিম/অনৈসর্গিক।
আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ : দিবা − রাত্রি, তাপ − শৈত্য, আবির্ভাব − তিরোধান/তিরোভাব, আদিষ্ট − নিষিদ্ধ, অর্বাচীন − প্রাচীন।

🔒 পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন

আরও পরীক্ষা

একই ধরনের অন্যান্য প্রশ্ন সেট — উত্তর ও ব্যাখ্যাসহ।

চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - পরিদর্শক - 2026

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষা ২০২৬

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকার সিপাই প্রশ্নপত্র - 2026

১৩টি প্রশ্ন ৩০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর – অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - ২০২৬

৮০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর - সিপাই পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৬

১২টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উচ্চমান সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৬ (২৩ অক্টোবর)

৩৪টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন

এই পরীক্ষা সম্পর্কে সাধারণ প্রশ্ন

এই পরীক্ষায় কতটি প্রশ্ন আছে? ▾

মোট ৮০টি প্রশ্ন এবং সময় ৫০ মিনিট। উত্তর ও ব্যাখ্যাসহ সব প্রশ্নই পৃষ্ঠায় দেখানো হয়।

এটি কী ধরনের পরীক্ষা? ▾

চাকরির প্রশ্ন-আকারে সাজানো। বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরির পরীক্ষার ধাঁচে অনুশীলন করতে পারবেন।

উত্তর কীভাবে যাচাই করব? ▾

প্রতিটি প্রশ্নের নিচে "উত্তর দেখুন" বোতামে ক্লিক করলেই সঠিক উত্তর ও ব্যাখ্যা খুলে যায়। নিজে উত্তর দেওয়ার পর যাচাই করলে বেশি শিখবেন।

Tags: primary psc bcs upazila-officer ntrca