জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর ফিল্ড অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২৩

এই প্রশ্ন সেটের MCQ

প্রতিটি প্রশ্নের উত্তর ও ব্যাখ্যাসহ — একই ধাঁচে অনুশীলন করুন।

'আনন্দমঠ' উপন্যাসের লেখক কে?

বাংলা বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
আনন্দমোহন বাগচী
ব্যাখ্যা দেখুন

বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'আনন্দমঠ' (১৮৮২) উপন্যাসটি ছিয়াত্তরের মন্বন্তরে বাঙালি জীবনের বিপর্যয় এবং উত্তরবঙ্গের সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত। স্বদেশপ্রেম, স্বাজাত্যবোধ, ধর্মভীরুতা এ উপন্যাসের মূল উপজীব্য। এ উপন্যাসে ব্যবহৃত 'বন্দে মাতরম' গানটি পরবর্তীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্লোগানে পরিণত হয়। উল্লেখ্য, 'আনন্দমঠ', 'দেবী চৌধুরানী' ও 'সীতারাম' বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস।

ভাঙার গান
সাম্যবাদী সঠিক উত্তর
সর্বহারা
বিষের বাঁশী
ব্যাখ্যা দেখুন
সাপ্তাহিক 'লাঙ্গল' পত্রিকাটি কাজী নজরুল ইসলামের সম্পাদনায় ১৯২৫ সালের ১৬ ডিসেম্বর কলকাতা থেকে প্রকাশিত হয়। 'লাঙ্গল' পত্রিকার প্রথম সংখ্যার প্রধান আকর্ষণ ছিল 'সাম্যবাদী' শিরোনামে এগারোটি কবিতার সমাহার। বৈপ্লবিক ও মানবতাবাদী এ কাব্যগ্রন্থের অন্যতম কবিতা— সাম্যবাদী, ঈশ্বর, মানুষ, পাপ, চোর-ডাকাত, বারাঙ্গনা, কুলি-মজুর ইত্যাদি। পত্রিকাটির অন্যান্য সংখ্যায় নজরুলের বিখ্যাত কবিতা 'কৃষাণীর গান', 'সব্যসাচী' এবং 'সর্বহারা' প্রকাশিত হয়। কমরেড মুজফফর আহমেদ ও সৌমেন্দ্রনাথ ঠাকুর এ পত্রিকার অন্যতম লেখক ছিলেন।

'সব কটা জানালা খুলে দাও না' গানটির রচয়িতা কে?

বাংলা গানের রচয়িতা ও সুরকার
কাজী নজরুল ইসলাম
আবদুল গাফফার চৌধুরী
নজরুল ইসলাম বাবু সঠিক উত্তর
আলতাফ মাহমুদ
ব্যাখ্যা দেখুন
'সব কটা জানালা খুলে দাও না' দেশাত্মবোধক গানটির রচয়িতা— নজরুল ইসলাম বাবু, সুরকার— আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং গানটির কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। অন্যদিকে, আবদুল গাফফার চৌধুরী রচিত 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটির দ্বিতীয় সুরকার আলতাফ মাহমুদ।

'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

বাংলা বাংলায় উল্লেখযোগ্য গ্রন্থ ও চরিত্র
মায়া কাজল
সাঁঝের মায়া সঠিক উত্তর
উদাত্ত পৃথিবী
মন ও জীবন
ব্যাখ্যা দেখুন
বেগম সুফিয়া কামালের 'তাহারেই পড়ে মনে' কবিতাটি ১৯৩৫ খ্রিষ্টাব্দে 'মাসিক মোহাম্মদী' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। পরবর্তীতে তাঁর 'সাঁঝের মায়া' (১৯৩৮) কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। এ কবিতায় কবির ব্যক্তিগত জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাতের পাশাপাশি প্রকৃতি ও মানবমনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে।

'শিখণ্ডী' শব্দের অর্থ কী?

বাংলা অর্থতত্ত্ব
কবুতর
কোকিল
খরগোশ
ময়ূর সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
'ময়ূর' শব্দের প্রতিশব্দ : শিখণ্ডী, কেকী, শিখী, কলাপী। 'কোকিল' শব্দের প্রতিশব্দ : অন্যপুষ্ট, কাকপুষ্ট, পরপুষ্ট, পরভৃত, বসন্তদূত, পিক, কাদম্বরী, মধুসখ।
মহিধর
নগ
অচল
অখিল সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
'পর্বত' শব্দের সমার্থক শব্দ : মহিধর, অচল, নগ, পাহাড়, শিখরী, শৃঙ্গধর, ভূভৃৎ। 'অখিল' শব্দের প্রতিশব্দ : পৃথিবী, ধরা, বসুন্ধরা ইত্যাদি।
সাত
আট
নয়
দশ সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা ১০টি। স্বরবর্ণ ৪টি— এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬টি— ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ। উল্লেখ্য, পূর্ণমাত্রা ৩২টি এবং অর্ধমাত্রা ৮টি। মনে রাখার উপায় : "মাত্রাসহ বত্রিশ বর্ণ মাত্রাছাড়া দশ, অর্ধমাত্রার আটটি ধরে মোট বর্ণ পঞ্চাশ।"

নিচের কোন বানানটি শুদ্ধ?

বাংলা বাংলা ভাষা (ব্যাকরণ)
মূমূর্ষু
মূর্ধণ্য
ন্যূনতম সঠিক উত্তর
চাহণ
ব্যাখ্যা দেখুন
শুদ্ধ বানান হলো— ন্যূনতম। অন্যদিকে, অশুদ্ধ বানান মুমূর্ষু, মূর্ধণ্য ও চাহন-এর শুদ্ধরূপ যথাক্রমে মুমূর্ষু, মূর্ধন্য ও চাহন।
অনন্বয়ী অব্যয়
পদান্বয়ী অব্যয়
অনুকার অব্যয় সঠিক উত্তর
সংযোজক অব্যয়
ব্যাখ্যা দেখুন
যে সকল অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, সেগুলোকে অনুকার বা ধ্বন্যাত্মক অব্যয় বলে। যেমন : বৃষ্টির শব্দ— টাপুর টুপুর, বজ্রের ধ্বনি— কড় কড়, স্রোতের ধ্বনি— কল কল, বাতাসের গতি— শন শন, সিংহের গর্জন— গরগর, কাকের ডাক— কা কা ইত্যাদি।
প্রার্থনাসূচক
অনুজ্ঞাসূচক
কার্যকারণাত্মক
বিস্ময়সূচক সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
যে বাক্যে বিস্ময়, হর্ষ, শোক, ঘৃণা, ক্রোধ, ভয় ইত্যাদি ভাব প্রকাশ পায় তাকে বিস্ময় বা আবেগসূচক বাক্য বলে। যেমন : (i) 'হে সিন্ধু! বন্ধু মোর— মজিনু তব রূপে।' (ii) কী সাংঘাতিক লোক! (iii) বাহ! সুন্দর লিখেছ তো (iv) তুমি এত নীচ!

🔒 পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন

আরও পরীক্ষা

একই ধরনের অন্যান্য প্রশ্ন সেট — উত্তর ও ব্যাখ্যাসহ।

চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

জুডিসিয়াল সার্ভিস কমিশন - জারিকারক - 2026

৫০টি প্রশ্ন ৩৫ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২৫

৫০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৪৯ তম বিশেষ (শিক্ষা) বিসিএস প্রিলিমিনারি টেস্ট - ডিপার্টমেন্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৪৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন উপজেলা / থানা সহকারী শিক্ষা অফিসার

উপজেলা / থানা সহকারী শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৫

১০০টি প্রশ্ন ১০০ মিনিট দেখুন

এই পরীক্ষা সম্পর্কে সাধারণ প্রশ্ন

এই পরীক্ষায় কতটি প্রশ্ন আছে?

মোট ১০০টি প্রশ্ন এবং সময় ৬০ মিনিট। উত্তর ও ব্যাখ্যাসহ সব প্রশ্নই পৃষ্ঠায় দেখানো হয়।

এটি কী ধরনের পরীক্ষা?

চাকরির প্রশ্ন-আকারে সাজানো। বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরির পরীক্ষার ধাঁচে অনুশীলন করতে পারবেন।

উত্তর কীভাবে যাচাই করব?

প্রতিটি প্রশ্নের নিচে "উত্তর দেখুন" বোতামে ক্লিক করলেই সঠিক উত্তর ও ব্যাখ্যা খুলে যায়। নিজে উত্তর দেওয়ার পর যাচাই করলে বেশি শিখবেন।

primary bcs psc upazila-officer ntrca

ওয়েবসাইট লাগবে?

আমাদের কাছে রয়েছে নিউজপেপার ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, স্কুল ম্যানেজমেন্ট, কোচিং ম্যানেজমেন্ট, ই-কমার্স — আরও সব রকমের। যোগাযোগ করুন, আপনার পছন্দমতো ওয়েবসাইট বানিয়ে নিন।

হোয়াটসঅ্যাপ: 01823231725