বাংলাদেশ সুপ্রিমকোর্ট (হাইকোর্ট বিভাগ) এর প্রটৌকল অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২৩

এই প্রশ্ন সেটের MCQ

প্রতিটি প্রশ্নের উত্তর ও ব্যাখ্যাসহ — একই ধাঁচে অনুশীলন করুন।

বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে?

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
বরিশাল
রাজশাহী
যশোর
দিনাজপুর সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন

বাংলাদেশের “রুটির ঝুড়ি” বলা হয় ঠাকুরগাঁও জেলাকে । যদিও প্রদত্ত অপশনগুলোর (বরিশাল, রাজশাহী, যশোর, দিনাজপুর) মধ্যে ঠাকুরগাঁও নেই, তবুও ঐতিহাসিকভাবে এবং বর্তমানে সবচেয়ে বেশি গম উৎপাদনের জন্য উত্তরবঙ্গের এই জেলাটিকে এই উপাধিতে ভূষিত করা হয় । পূর্বে দিনাজপুর জেলাকে অনেক সময় রুটির ঝুড়ি বলা হতো, তবে বর্তমানে এই শিরোপা ঠাকুরগাঁও-এর ।

সাত গম্বুজ মসজিদ ঢাকার কোথায় অবস্থিত?

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
গোরান
পুরাতন ঢাকা
আরমানিটোলা
মোহাম্মদপুর সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
সুবাদার শায়েস্তা খানের পুত্র উমিদ খাঁ সাত গম্বুজ মসজিদটি নির্মাণ করেন। ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত এই মসজিদটি সতেরো শতকে (১৬৮০) নির্মিত হয়।

সেন বংশের সর্বশেষ রাজা কে ছিলেন?

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
বল্লাল সেন
সামন্ত সেন
লক্ষণ সেন সঠিক উত্তর
বিজয় সেন
ব্যাখ্যা দেখুন
সেন বংশের ও বাংলার সর্বশেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন। তিনি বৈষ্ণব ধর্মাবলম্বী ছিলেন। উল্লেখ্য, কৌলিন্য প্রথার প্রবর্তক ছিলেন বল্লাল সেন এবং সেন বংশের সর্বপ্রথম সার্বভৌম বা স্বাধীন রাজা ছিলেন বিজয় সেন।

‘শিশু স্বর্গ’-এর প্রতিষ্ঠাতা কে?

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
জয়নুল আবেদিন
এস এম সুলতান সঠিক উত্তর
কামরুল হাসান
রফিকুন্নবী
ব্যাখ্যা দেখুন
নড়াইলে অবস্থিত একটি চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘শিশুস্বর্গ’। এর প্রতিষ্ঠাতা চিত্রশিল্পী এস এম (শেখ মুহাম্মদ) সুলতান। এছাড়াও তিনি ‘চারুপীঠ’ ও ‘নন্দন কানন’ প্রতিষ্ঠা করেন। তার উল্লেখযোগ্য চিত্রকর্মের মধ্যে রয়েছে ‘হত্যাযজ্ঞ’, ‘চর দখল’, ‘ধানকাটা’ ইত্যাদি।

বীর মুক্তিযোদ্ধা কাঁকন বিবি কোন সম্প্রদায়ের?

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাঁওতাল
গারো
খাসিয়া সঠিক উত্তর
রাখাইন
ব্যাখ্যা দেখুন
‘মুক্তিবেটি’ নামে পরিচিত কাঁকন বিবি পাকিস্তানি হানাদার বাহিনীর বিপক্ষে মুক্তিবাহিনীর হয়ে ৫নং সেক্টরের গুপ্তচরের কাজ করেন। তিনি ছিলেন খাসিয়া সম্প্রদায়ের।

বরিশাল-এর পূর্বনাম কী?

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
হরিকেল
বরদ্বীপ
চন্দ্রদ্বীপ সঠিক উত্তর
সুবর্ণচর
ব্যাখ্যা দেখুন
বরিশালের পূর্বনাম হলো চন্দ্রদ্বীপ, বাকলা ও ইসমাইলপুর। বরিশালকে বাংলার শস্যভাণ্ডার ও বাংলার ভেনিস বলা হয়।
৬৫
৬৭ সঠিক উত্তর
৬৯
৬২
ব্যাখ্যা দেখুন
বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট। সংবিধান প্রণয়নকালে বিচারপতিদের চাকরির বয়সসীমা ছিল ৬২ বছর। ১৯৭৮ সালে সংবিধান সংশোধন করে তা ৬৫ বছর করা হয়। বর্তমানে বিচারকদের সর্বোচ্চ বয়সসীমা ৬৭ বছর।
১৪৮
১৫০
১৫২
১৫৩ সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে। যার মধ্যে বাংলাদেশ সংবিধানের গুরুত্বপূর্ণ ৪টি মূলনীতির কথা উল্লেখ আছে। উল্লেখ্য, বাংলাদেশ সংবিধানকে ১১টি ভাগে ভাগ করা হয়েছে।

বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
পদ্মা সঠিক উত্তর
মেঘনা
যমুনা
ব্রহ্মপুত্র
ব্যাখ্যা দেখুন
[Note : জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্যমতে, বর্তমানে বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা। এর দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার। অন্যদিকে, পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী, দেশের দীর্ঘতম নদী মেঘনা (দৈর্ঘ্য ৩৩০ কিমি)।]
১০

বাংলাদেশে জাতীয় শিশু দিবস কবে?

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
১৭ এপ্রিল
১৭ মার্চ সঠিক উত্তর
১০ এপ্রিল
২৫ মার্চ
ব্যাখ্যা দেখুন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৭ মার্চ ১৯২০ গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। তার জন্মদিনে অর্থাৎ ১৭ মার্চকে ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে পালনের ঘোষণা করা হয় ১৯৯৬ সালে।

🔒 পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন

আরও পরীক্ষা

একই ধরনের অন্যান্য প্রশ্ন সেট — উত্তর ও ব্যাখ্যাসহ।

চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২৫

৫০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৪৯ তম বিশেষ (শিক্ষা) বিসিএস প্রিলিমিনারি টেস্ট - ডিপার্টমেন্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৪৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন উপজেলা / থানা সহকারী শিক্ষা অফিসার

উপজেলা / থানা সহকারী শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৫

১০০টি প্রশ্ন ১০০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৪৮ তম বিসিএস (বিশেষ) প্রিলিমিনারি টেস্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন

এই পরীক্ষা সম্পর্কে সাধারণ প্রশ্ন

এই পরীক্ষায় কতটি প্রশ্ন আছে?

মোট ১০০টি প্রশ্ন এবং সময় ৬০ মিনিট। উত্তর ও ব্যাখ্যাসহ সব প্রশ্নই পৃষ্ঠায় দেখানো হয়।

এটি কী ধরনের পরীক্ষা?

চাকরির প্রশ্ন-আকারে সাজানো। বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরির পরীক্ষার ধাঁচে অনুশীলন করতে পারবেন।

উত্তর কীভাবে যাচাই করব?

প্রতিটি প্রশ্নের নিচে "উত্তর দেখুন" বোতামে ক্লিক করলেই সঠিক উত্তর ও ব্যাখ্যা খুলে যায়। নিজে উত্তর দেওয়ার পর যাচাই করলে বেশি শিখবেন।

primary bcs psc upazila-officer ntrca

ওয়েবসাইট লাগবে?

আমাদের কাছে রয়েছে নিউজপেপার ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, স্কুল ম্যানেজমেন্ট, কোচিং ম্যানেজমেন্ট, ই-কমার্স — আরও সব রকমের। যোগাযোগ করুন, আপনার পছন্দমতো ওয়েবসাইট বানিয়ে নিন।

হোয়াটসঅ্যাপ: 01823231725