১
‘বইপড়া’ প্রবন্ধটির লেখক কে?
বাংলা
বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
ক
রবীন্দ্রনাথ ঠাকুর
খ
প্রমথ চৌধুরী
সঠিক উত্তর
গ
মোতাহের হোসেন চৌধুরী
ঘ
হায়াৎ মামুদ
ব্যাখ্যা দেখুন
‘বইপড়া’ প্রবন্ধটির লেখক প্রমথ চৌধুরী। এটি তার ‘প্রবন্ধ সংগ্রহ’ থেকে সংকলিত হয়েছে। একটি লাইব্রেরির বার্ষিক সভায় প্রবন্ধটি পঠিত হয়েছিল। এ প্রবন্ধে লেখক বইপড়াকে সর্বশ্রেষ্ঠ শখ হিসেবে উল্লেখ করেছেন। লাইব্রেরির গুরুত্বকে তিনি হাসপাতালের চেয়ে কম মনে করেননি। প্রমথ চৌধুরী বাংলা ভাষার চলিত রীতির প্রবর্তক। ‘বীরবলের হালখাতা, রায়তের কথা, প্রবন্ধ সংগ্রহ, তেল-নুন-লকড়ি’ তার উল্লেখযোগ্য গ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য প্রবন্ধ ‘কালান্তর, সভ্যতার সংকট’। মোতাহের হোসেন চৌধুরীর বিখ্যাত প্রবন্ধগ্রন্থ ‘সংস্কৃতি কথা’।