১
যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কী?
বাংলা
শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক
কারক
খ
প্রকৃতি
সঠিক উত্তর
গ
বিভক্তি
ঘ
যতি
ব্যাখ্যা দেখুন
যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম প্রকৃতি। অর্থাৎ শব্দ বা পদের মূল অংশকে বলে প্রকৃতি। যেমন— চলা। এখানে √চল্ হলো ধাতু বা প্রকৃতি, আর প্রত্যয় হলো 'আ'। প্রকৃতি দুই প্রকার। যথা : (ক) নাম-প্রকৃতি ও (খ) ক্রিয়া-প্রকৃতি।