১
'সবুজপত্র' কী?
বাংলা
বাংলা সংবাদপত্র
ক
নাটক
খ
উপন্যাস
গ
সাময়িকপত্র
সঠিক উত্তর
ঘ
গদ্যসংকলন
ব্যাখ্যা দেখুন
'সবুজপত্র' একটি সাময়িক পত্রিকা। সাহিত্যিক প্রমথ চৌধুরী এ পত্রিকার সম্পাদক ছিলেন। ১৯১৪ সালে পত্রিকাটি প্রকাশিত হয়। বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী এ পত্রিকার মাধ্যমেই চলিত রীতির চর্চা শুরু করেন। তাঁর প্রভাবে অন্য সাহিত্যিকগণও চলিত রীতিতে লিখতে শুরু করেন এ পত্রিকায়। 'সবুজপত্র'-র প্রথম সংখ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত ও প্রমথ চৌধুরীর নিজের লেখা ছিল। পত্রিকাটি ১৯২৭ সালে বন্ধ হয়ে যায়।